অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ৫ লাখ টাকা দেবে অসমের মুসলিম সংগঠন

অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার পর থেকে একাধিক মুসলিম সংগঠন এই রায়কে স্বাগত জানিয়েছেন।

অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার পর থেকে একাধিক মুসলিম সংগঠন এই রায়কে স্বাগত জানিয়েছে। এর মধ্যে অসমের এক মুসলিম সংগঠন অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ৫ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

রাম মন্দির তৈরিতে দান মুসলিমদের

রাম মন্দির তৈরিতে দান মুসলিমদের

অযোধ্যায় তৈরি হবে রাম মন্দির। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নকশাও তৈরি। এবার শুধু প্রস্তুতির পালা। সুপ্রিম নির্দেশ মেনে ৩ মাসের মধ্যে ট্রাস্ট গড়ে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে কেন্দ্রকে। এদিকে এই মন্দির তৈরির অর্থ কোথা থেকে আসবে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভক্তদের কাছ থেকে দান সংগ্রহ করে নির্মাণ করা হোক রাম মন্দির। ইতিমধ্যেই অসমের একটি মুসলিম সংগঠন অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য ৫ লাখ টাকা দান করার কথা ঘোষণা করেছে।

 এনআরসি কাঁটা এড়াতেই এই দান

এনআরসি কাঁটা এড়াতেই এই দান

অসমের মুসলিম সংগঠনের রাম মন্দির নির্মাণের ৫ লাখ টাকা দান করার কথা ঘোষণার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন সমালোচকরা। তাঁরা মনে করছেন অসমের এনআরসি কাঁটা এড়াতেই এই দানের কথা ঘোষণা করেছে মুসলিম সংগঠন। জনগুস্থিয়া সমন্বয় পরিষদ নামে এই সংগঠনে রয়েছে ২১টি মুসলিম সম্প্রদায়। উল্লেখ্য এনআরসি চালুর পর থেকেই অসমে বিেজপিতে মুসলিম সদস্য সংখ্যা বাড়তে শুরু করেছে। কয়েক লাখ মুসলিম বিজেপির সদস্যপদ পাওয়ার আবেদন জানিয়েছে।

মুসলিমদের কাছেও রাম পূজ্যনীয়

মুসলিমদের কাছেও রাম পূজ্যনীয়

এদিকে গতকাল যোগগুরু রামদেব দাবি করেছিলেন ভারতের মুসলিমদের কাছে রাম সমানভাবে পূজ্যনীয়। কারণ ভারতের অধিকাংশ মুসলিমই ধর্মান্তরিত বলে দাবি করেছেন তিনি। সেকারণে মুসলিমদেরও রাম মন্দির নির্মাণে অংশিদার হওয়া উচিত বলে দাবি করেছিলেন রামদেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+