দুটির বেশি সন্তান থাকলে খোয়াতে হতে পারে সরকারি চাকরি, এল নয়া আইন
দুটির বেশি সন্তান থাকলে অসম রাজ্যে নানা কাজে আপনার বাধা আসতে পারে বলে সরকার আইন পাশ করল।
অসমের সর্বানন্দ সোনওয়ালের বিজেপি সরকার একেরপর এক চমকে দেওয়া আইন তৈরি করে চলেছে। বাবা-মায়ের যত্ন না নিলে সরকারি কর্মীদের মাইনের দশ শতাংশ কেটে নেওয়া হবে বলে আগেই আইন হয়েছে। এবার আর একটি নতুন আইন সামনে এল। দুটির বেশি সন্তান থাকলে অসম রাজ্যে নানা কাজে আপনার বাধা আসতে পারে বলে সরকার আইন পাশ করল।

বলা হয়েছে, সরকার নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করেছে। এর ফলে দুটির বেশি সন্তানের জন্ম দেওয়া যাবে না। তা না মানলে পঞ্চায়েতে, স্থানীয় কোনও বোর্ডে অথবা সরকারি পদে কাজ করা যাবে না। শুক্রবার অসম বিধানসভায় ম্যারাথন আলোচনার পর বিল পাশ হয়েছে।
অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সমস্ত সরকারি কর্মীদের জন্য দুটি সন্তান নীতি খুব তাড়াতাড়ি সরকারি সার্ভিস রুলে চালু হচ্ছে। অসমের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেই আর্থ-সামাজিক উন্নয়নকে তরান্বিত করার চেষ্টা করছে সরকার।
পাশাপাশি কেন্দ্র যাতে বিধানসভা নির্বাচনে লড়ার ক্ষেত্রে দুই সন্তান নীতিকে মান্যতা দেয় সেটাও ভেবে দেখতে বলেছে সরকার। অসম সরকারের মতে, যদি বিধায়কদের দুটির বেশি সন্তান থাকে তাহলে তাঁদের সরিয়ে দিয়ে নির্বাচনে যাতে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করা উচিত। পাশাপাশি যারা নিয়ম মানবেন না তাদের সরকারি চাকরির ক্ষেত্রেও অসম সরকার বাধা হয়ে দাঁড়াবে বলে নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে।
প্রসঙ্গত ২০০১ সালের আদমসুমারী অনুযায়ী অসমের জনসংখ্যা ছিল ২.৬৬ কোটি জন। ২০১১ সালে তা বেড়ে হয়েছে ৩.১২ কোটি জন। দশ বছরে ১৭.০৭ শতাংশ জনসংখ্যা বেড়েছে যা স্বাভাবিকের তুলনায় বেশি বলে মনে করা হচ্ছে। আর তাই জনসংখ্যায় লাগাম পরাতে নতুন আইন এনেছে অসম সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications