অসমে গ্যাসের কুয়োয় আগুন নেভাতে গিয়ে মৃত ২! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে আরও ৭ দিন
অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই জন। ঘটনাস্থলে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী।

এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন
অসমের পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, 'আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন৷ আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে৷' অয়েল ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ থেকে ৭ দিন সময় লাগবে৷

প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান
মঙ্গলবার পূর্ব অসমের তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন লাগে৷ জানা গিয়েছে, শেষ ১৩ দিন ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল৷ সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ওএনজিডি কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই ওই ক্ষতিকারক গ্যাস লিকের কারণে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি৷

আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ধোঁয়া
এখনও পর্যন্ত ওই খনির আগুন নেভাতে পারেননি ওএনজিসি বিশেষজ্ঞরা ৷ ইতিমধ্যেই ওএনজিসি-র দুইজন কর্মী এই দুর্ঘটনায় আহত হয়েছেন৷ তাঁদের ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অন্যদিকে খনির থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে কালো ধোঁয়া ও সেই সঙ্গে গ্যাস৷ যা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে৷

প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর নির্দেশ
জানা গিয়েছে, তিনসুকিয়ার বাগজানে খনিতে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ তিনি দুর্ঘটনাটির বিষয়ে জানিয়েছেন৷ সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি আবেদন জানিয়েছেন৷
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications