Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯-এর অগাস্টে প্রকাশিত এনআরসিই চূড়ান্ত! ঘোষণা অসমের ফরেন ট্রাইব্যুনালের

২০১৯-এর অগাস্টে প্রকাশিত এনআরসিই চূড়ান্ত! ঘোষণা অসমের ফরেন ট্রাইব্যুনালের

২০১৯-এর অগাস্টে প্রকাশিত এনআরসিকেই চূড়ান্ত করল ঘোষণা অসমের ফরেন ট্রাইব্যুনাল। ভারতের রেজিস্ট্রার জেনারেল এখনও যা জানায়নি, সে কথা জানিয়ে দিল অসমের একটি ফরেন ট্রাইব্যুনাল। এক 'বহিরাগত'কে ভারতীয় নাগরিক ঘোষণা করে করিমগঞ্জ জেলার ট্রাইব্যুনাল জানায়, যদিও জাতীয় পরিচয়পত্র এখনও জারি করা হয়নি, তবু তিনি ভারতীয় নাগরিক। ২০১৯ সালে প্রকাশিত এনআরসি মোতাবেক তাঁর এই নাগরিকত্ব।

একটি মামলার শুনানিতে ফরেনার্স ট্রাইব্যুনাল

একটি মামলার শুনানিতে ফরেনার্স ট্রাইব্যুনাল

সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ, করিমগঞ্জে ফরেনার্স ট্রাইব্যুনালে জামিরালা গ্রামের বিক্রম সিংহের বিরুদ্ধে একটি মামলার শুনানি হয়। সেই শুনানি চলাকালীন ফরেনার্স ট্রাইব্যুনালে ২-এর সদস্য শিশির দে বলেন, এতে কোন সন্দেহ নেই যে এই এনআরসি ২০১৯ সালে অসমে প্রকাশিত এনআরসি ছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য, বিক্রম সিংহের নাম এনআরসি তালিকায় ছিল।

ফরেনার্স ট্রাইব্যুনাল আসামের নাগরিকত্বের বিচার করে

ফরেনার্স ট্রাইব্যুনাল আসামের নাগরিকত্বের বিচার করে

১৯৬৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ফরেনার্স ট্রাইব্যুনাল হল এমন একটি সংস্থা, যা আসামের নাগরিকত্বের বিচার করে। ফরেনার্স ট্রাইব্যুনালগুলি সেই লক্ষ লক্ষ মানুষের জন্য শেষ আশ্রয়, যাদের নাম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছিল। যার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল ২০১৯-এর ৩১ অগাস্ট।

বিক্রম সিংহের মামলাটি কী?

বিক্রম সিংহের মামলাটি কী?

অসম পুলিশের সীমান্ত শাখা জেলার পাথরকান্দি থানা এলাকার জামিরালা গ্রামের বাসিন্দা বিক্রম সিংহের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়ছিল। বিক্রম সিংহকে 'সন্দেহজনক ভোটার' হিসেবে চিহ্নিত করা হয়েছিল ওই মামলায় এবং ১৯৯৯ সালে অবৈধ অভিবাসী (ট্রাইব্যুনাল দ্বারা নির্ণীত) আইনের অধীনে প্রথমে একটি মামলা দায়ের করা হয়েছিল।

নাগরিকত্ব প্রমাণ করার জন্য নথি পেশ

নাগরিকত্ব প্রমাণ করার জন্য নথি পেশ

২০০৫ সালে সুপ্রিম কোর্ট অবৈধ অভিবাসী (ট্রাইব্যুনাল দ্বারা নির্ণীত) আইন বাতিল করার পর ২০০৭ সালে মামলাটি করিমগঞ্জের এফটি ১ থেকে স্থানান্তরিত হয় এফটি ২-তে। বিক্রম সিংহ কয়েক মাস ধরে গরহাদির থাকার পর অবশেষে করিমগঞ্জে ফরেনার্স ট্রাইব্যুনাল ২-এর সামনে হাজির হন। তাঁর নাগরিকত্ব প্রমাণ করার জন্য বিক্রম সিংহ ফরেনার্স ট্রাইব্যুনাল ২-এর সামনে বেশ কিছু নথি পেশ করেন।

নথিপত্রে দাদার জমি, বাবার চাকরি

নথিপত্রে দাদার জমি, বাবার চাকরি

নথিপত্রে তাঁর দাদা মদন কুমার সিংহের নামে 1968 সালের একটি জমির দলিল এবং ১৯৭২ সাল থেকে ২৯ বছর ধরে ভারতীয় বায়ুসেনার কর্মচারী হিসেবে তাঁর বাবা ভারতচন্দ্র সিংহ কর্মরত ছিলেন বলে প্রমাণ জমা দেন। ফরেনার্স ট্রাইব্যুনালে ২-এর সদস্য শিশির দে ১ সেপ্টেম্বর বিক্রম সিংহের মামলাটি শোনেন।

চূড়ান্ত এনআরসিতে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ

চূড়ান্ত এনআরসিতে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ

১০ সেপ্টেম্বর জারি করা তাঁর চূড়ান্ত আদেশ এবং মতামত অনুযায়ী ট্রাইব্যুনাল বলেছে, চূড়ান্ত এনআরসিতে বিক্রম সিংহের নাম না থাকলেও, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে নথিপত্রে তার প্রমাণ মিলেছে। আইনগতভাবে তা তার নাগরিকত্ব প্রতিষ্ঠা করে। চূড়ান্ত এনআরসি-তে তাঁর পরিবারের অন্যান্য ব্যক্তির নাম তাঁকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে সাহায্য করেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+