Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলট, সচিন 'কো-পাইলট'

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে থেকে ৩ টি গড় ছিনিয়ে নিয়েও অশান্তির মেঘ কাটছিলনা কংগ্রেস শিবিরে।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে থেকে ৩ টি গড় ছিনিয়ে নিয়েও অশান্তির মেঘ কাটছিলনা কংগ্রেস শিবিরে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে কে বসতে চলেছেন তা নিয়ে দলীয় কোন্দল ক্রমেই প্রকট হতে থাকে রাহুল গান্ধীর দলের ভিতর। শেষমেশ যাবতীয় বিবাদের অবসান ঘটিয়ে মধ্যপ্রদেশের পর এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী নিয়েও সিদ্ধান্ত নিয়ে ফেলল কংগ্রেস।

রাজস্থানের মুখ্যমন্ত্রী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল কংগ্রেস! কে বসছেন মসনদে

রাজস্থানের আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন অশোক গেহলট। সেরাজ্যের তরুণ তুর্কী সচিন পাইলট সম্ভবত উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হচ্ছে। এদিন রাহুল গান্ধী, সচিন ও অশোক গেহলোটকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন। বৈঠকের পর রাজস্থানের দুই নেতাকে একসঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা থাকে 'ইউনাইটেড কালার্স অফ রাজস্থান'। এরপরই সচিন পাইলটে পাশে বসিয়ে প্রেসকন্ফারেন্স করে মুখ্যমন্ত্রী পদ পাওয়ার ঘোষণা করেন অশোক গেহলট।

এদিন প্রেসকন্ফারেন্সে মন্তব্য করেন সচিন পাইলটও।

ছবি দেখে অনেকেই অনুমান করে নিয়েছিলেন রাজস্থান কংগ্রেসের যাবতীয় বিবাদের অবসান ঘটিয়ে মুখ্য়মন্ত্রী বাছাই পর্বে কার্যত স্টেপ আপ করে ছয় মেরে দিয়েছেন রাহুল! উল্লেখ্য,২০০ আসনের রাজস্থান বিধানসভা নির্বাচনে ৯৯ টি আসন জিতে এবার সরকার গড়ার দিকে কংগ্রেস। কেবল মুখ্যমন্ত্রী পদ নিয়েই ছিল কিছুটা সমস্যা, তাও এদিন মিটিয়ে ফেলেছেন সোনিয়া -পুত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+