জয় শ্রীরাম,বন্দেমাতরম না বললেই মার, আতঙ্কে রয়েছে দেশের মুসলিমরা, দাবি ওয়াইসির
জয় শ্রীরাম, আর বন্দেমাতরম স্লোগান নিয়ে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেছেন মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলিমেনের নেতা আসা উদ্দিন ওয়াইসি।
জয় শ্রীরাম, আর বন্দেমাতরম স্লোগান নিয়ে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক বলে দাবি করেছেন মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলিমেনের নেতা আসা উদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেছেন জয় শ্রীরাম বা বন্দেমাতরম না বলতে চাইলেই যেভাবে মুসলিমদের হেনস্থা এবং মারধর করা হচ্ছে তাতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য ঝাড়খণ্ডে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনায় মুসলিম যুবককে যেভাবে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। লোকসভায় এই নিয়ে বিবৃতি দিতে হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। ঠিক তারপরেই পশ্চিমবঙ্গে ঘটেছে আরও এক ঘটনা। জয় শ্রীরাম বলতে না চাওয়ায় ক্যানিং লোকাল থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। তার পরে আবার কানপুরে ঘটেছে একই ঘটনা। নমাজ পড়ে বািড় ফেরার পথে ১৬ বছরের এক মাদ্রাসা ছাত্রকে জয় শ্রীরাম বলতে বলে জনা কয়েক যুবক। সে রাজি না হওয়ায় তাকে মারধর করে তারা।
গোটা দেশে একের পর এক এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। সেকারণে নিরাপত্তার অভাবে ভুগছেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ এমনই অভিযোগ করেছেন ওয়াইসি। আরএসএসের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বেছে বেছে মুসলিমদের টার্গেট করছে। ওয়াইসি অভিযোগ করেছেন জয় শ্রীরাম আর বন্দেমাতর বলতে না চাইলেন মারধর করা হচ্ছে মুসলিমদের। দলিত আর মুসলিমদের উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। যাঁরা এই কাজ করছেন তাঁরা সকলেই সঙ্ঘ পরিবারের বলে দাবি করেছেন তিনি।
ওয়াইসির অভিযোগ, 'মুসলিমের ঘরে শিশু জন্মালে বলা হয় দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। মাদ্রাসায় পড়তে গেলে বলা হয় জঙ্গি যোগ রয়েছে। মারা গেলে বলা হয় জমি খরচ হচ্ছে। এমন অবস্থা হয়েেছ দেশের।' পেহলু খানের নামে চার্জশিট দেওয়া নিয়ে রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। কংগ্রেসকে সমর্থন না করার জন্য মুসলিমদের অনুরোধ করেছেন ওয়াইসি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications