বিদ্রোহী শিবিরে ভিড় বাড়ছে! আবেগপ্রবণ উদ্ধবের সঙ্গে আলোচনায় পাওয়ার, বেশ কয়েকটি বিষয় একনজরে

সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মহারাষ্ট্রে (maharashtra) রাজনৈতিক সংকটে (political crisis) বিদ্রোহীদের মোকাবিলা করা যাবে, এমনটাই মত শিবসেনা-এনসিপি-কংগ্রেসের। যদিও তারই মধ্যে এদিন আরও এক বিধায়ক গুয়াহাটিতে বিদ্রোহী শিবিরে যোগ

সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মহারাষ্ট্রে (maharashtra) রাজনৈতিক সংকটে (political crisis) বিদ্রোহীদের মোকাবিলা করা যাবে, এমনটাই মত শিবসেনা-এনসিপি-কংগ্রেসের। যদিও তারই মধ্যে এদিন আরও এক বিধায়ক গুয়াহাটিতে বিদ্রোহী শিবিরে যোগ দেন। পরিস্থিতির মোকাবিলায় সন্ধেয় উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বাসভবন মাতোশ্রীতে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) এবং এসিপির অন্য নেতারা। শনিবার শিবসেনার (Shiv Sena) একজিকিউটিভ কমিটির বৈঠক ডাকা হয়েছে।

শরদ-উদ্ধব বৈঠক

এদিন সন্ধেয় বিদ্রোহীদের মোকাবিলায় পরবর্তী অবস্থান ঠিক করতে উদ্ধব ঠাকরের বাসভবনে গিয়ে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত পাতিল এবং দলের অন্যতম নেতা প্রফুল প্যাটেল। তার আগেই অবশ্য এদিন ডেপুটি স্পিকার শিবসেনার অজয় চৌধুরীকে বিধানসভায় শিবসেনার নেতা হিসেবে ঘোষণা করেছেন।

আবেগপ্রবণ উদ্ধব

আবেগপ্রবণ উদ্ধব

এদিন দলের এক সভায় আবেগপ্রবণ হয়ে পড়েন উদ্ধব টাকরে। তিনি বলেন, বিদ্রোহীরা দলকে ভাঙার চেষ্টা করছে। তিনি বলেন, যাঁরা চলে গিয়েছেন, তাঁদের জন্য কেন খারাপ লাগবে? যেসব বিঘায়ক বিদ্রোচহী হয়েছেন, তাঁদের উদ্দেশে উদ্ধব বলেন, শিবসেনা ও ঠাকরের নাম ব্যবহার না করে তাঁরা কীভাবে এগোবেন?

আরও এক বিধায়কের যোগদান

আরও এক বিধায়কের যোগদান

শিবসেনার বিধায়ক দিলীপ লান্ডে সব থেকে শেষে গুয়াহাটির হোটেলে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যোগ দিয়েছেন। জানা গিয়েছে আরও এক বিধায়ক গুয়াহাটিতে আসতে পারেন। যে কারণে একনাথ শিন্ডেকে সমর্থনকারী বিধায়কের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। যদিও এদিনই হোটেল থেকে বেরিয়ে মন্দিরে যাওয়ার পথে শিন্ডে দাবি করেছিলেন তাঁর পক্ষে ৫০ জনের বেশি বিধায়ক রয়েছেন। তার মধ্যে ৪০ জনই শিবসেনার। যেখানে শিবসেনার দুই তৃতীয়াংশ অর্থাৎ ৩৭-এর বেশি বিধায়কের সমর্থন তাঁর দিকে।

ডেপুটি স্পিকারকে অপসারণের দাবি

বৃহস্পতিবার ১২ জনের পরে এদিন আরও ৪ জন শিবসেনা বিধায়ককে অযোগ্য ঘোষণার দাবি ডেপুটি স্পিকারের কাছে পেশ করে শিবসেনা। যা নিয়ে সন্ধেয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে বিধানসভার সেক্রেটারিয়েট।অন্যদিকে দুই নির্দল বিধায়ক ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালকে অপসারণের দাবিতে চিঠি দিয়েছেন। প্রসঙ্গত ডেপুটি স্পিকার এনসিপির। দুই নির্দল বিধায়ক মহেশ বলদি এবং বিনোদ আগরওয়াল অরুণাচল প্রদেশের একটি মামলায় সুপ্রিম কোর্টের আদেশের কথা ডেপুটি স্পিকারকে স্মরণ করিয়ে দিয়েছেন। পাশাপাশি যদি ডেপুটি স্পিকার বিধায়দের অযোগ্য ঘোষণা করেন, তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতিও নিয়ে রাখছেন। পাশাপাশি একনাথ শিন্ডের শিবির আসল দল ও প্রতীকের দাবি করে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে বলে সূত্রের খবর।
অন্যদিকে একনাথ শিন্ডে এবং সঙ্গে থাকা বিধায়করা নিজেদেরকে আসল শিবসেনা দাবি করে, সমর্থনকারী বিধায়কদের চিঠি ডেপুটি স্পিকারের কাছে পাঠিয়েছেন। এছাড়াও তা রাজ্যপাল এবং বিধানসভার স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

শরদ পাওয়ারকে হুমকির অভিযোগ

শরদ পাওয়ারকে হুমকির অভিযোগ

এদিন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহারাষ্ট্র থেকে এক মন্ত্রী শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোগী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি এই ধরনের হুমকিকে সমর্থন করেন, প্রশ্ন করেন ওই শিবসেনা নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+