ভারতের গর্বের মুকুটে আরও একটি পালক! আইআইটি প্রাক্তনী অরবিন্দ কৃষ্ণাকে ঘিরে বড় খবর

সত্যা নাদেলা, সুন্দর পিচাইয়ের পর এবার অরবিন্দ কৃষ্ণা। এউ ৫৭ বছরের নামী কর্পোরেট ব্যক্তিত্বই এবার প্রযুক্তি সংস্থা আইবিএমকে নেতৃত্ব দিতে চলেছেন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন তথা আইবিএম এর সিইওর পদে এবার উঠে আসতে চলেছে এই ভারতীয়ের নাম।

ভারতের গর্বের মুকুটে আরও একটি পালক! আইআইটি প্রাক্তনী অরবিন্দ কৃষ্ণাকে ঘিরে বড় খবর

এর আগে , আইবিএম এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে ছিলেন গিন্নি রোমেটি। সেই সময় সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন অরবিন্দ কৃষ্ণা। তবে সাম্প্রতিক দায়িত্বভার বদলের ফলে আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র অরবিন্দ কৃষ্ণা আরও একবার দেশকে গর্বিত করেছেন সত্যা নাদেলা ও সুন্দর পিচাইয়ের মতোই। তাঁর অধীনে এই মুহূর্তে রয়েছে, আইবিএম ক্লাউড,আইবিএম সিকিউরিটি,কগনিটিভ অ্যাপ্লিকেশনস বিজনেস,আইবিএম রিসার্চের মতো গুরুত্বপূর্ণ দিক।

কানপুর আইআইটি-র স্নাতক অরবিন্দ কৃষ্ণা গবেষণা করতে পৌঁছে যান ইলিয়নিয়স বিশ্ববিদ্যালয়ে। দেশ ও বিদেশের এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পড়ুয়া হিসাবে বেশ কিছু সম্মান ছাত্রাবস্থাতেই পেয়েছিলেন অরবিন্দ। আইইই ও এসিএম জার্নালে তাঁর বেশ কয়েকটি লেখা যেমন পাওয়া যায়, তেমন এই দুটি জার্নালের সম্পাদকও তিনি। এমন মেধার প্রেক্ষাপট সঙ্গে নিয়ে অরবিন্দ তৃতীয় ভারতীয় হিসাবে কোনও মার্কিনি সংস্থার শীর্ষ পদে বসলেন। যা নিঃসন্দেহে ভারতের শিক্ষা ও প্রযুক্তিশিক্ষার দিকে একটি বড় ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+