প্রেমদিবসে দিল্লিবাসীর ভালোবাসা মাথায় নিয়ে শপথ কেজরিওয়ালের

প্রেমদিবসে দিল্লিবাসীর ভালোবাসা মাথায় নিয়ে শপথ কেজরিওয়ালের

দিল্লির মসনদে ফের একবার আসীন হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৭০ টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়লাভ করে বা এগিয়ে থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় ফিরছে আপ। ফের একবার মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে কেজরিওয়ালের দল জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে। মাত্র ৮টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে অথবা জয়ী হয়েছে। এই অবস্থায় তৃতীয়বারের জন্য কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদে শপথ নিশ্চিত হয়ে গিয়েছে।

প্রেমদিবসে দিল্লিবাসীর ভালোবাসা মাথায় নিয়ে শপথ কেজরিওয়ালের

আগামী ১৪ ফেব্রুয়ারি তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কেজরিওয়াল। তিনি এদিন নয়াদিল্লি আসন থেকে জয়লাভ করেছেন। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জিতেছেন পটপারগঞ্জ কেন্দ্র থেকে। জয়ের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - সকলেই কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন। এই জয় মানুষের জয়, গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেছেন বিরোধী দলের নেতারা।

জানা গিয়েছে, আগামী ১৪ তারিখ দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফের একবার শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে ২০১৫ সালে দ্বিতীয়বারের জন্য যখন মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ নিয়েছিলেন সেদিনও ছিল ১৪ ফেব্রুয়ারি। সেদিন তিনি দিল্লির রামলীলা ময়দানে শপথ নেন। এবং সেই একই দিনে ফের শপথ নিতে চলেছেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+