কাশ্মীরের অনন্তনাগে ফের সেনা-জঙ্গি এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি

অনন্তনাগে রাতের অন্ধকারে হামলার চেষ্টা করেছিল জঙ্গিরা। পাল্টা এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করেছে সেনা।

কাশ্মীরের অনন্তনাগে রাতের অন্ধকারে হামলার চেষ্টা করেছিল জঙ্গিরা। এদিন রাত ৯টা ২০ মিনিট নাগাদ আচমকা হামলা চালায় জঙ্গিরা। তবে পাল্টা এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করেছে সেনা।

এদিন অনন্তনাগের নৌগামের বুলবুল এলাকায় সেনার গাড়ির উপরে আচমকা রাতের অন্ধকারে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এরপরই পাল্টা গুলি চালিয়ে জঙ্গিদের দমন করে সেনা।

অনন্তনাগে ফের সেনা-জঙ্গি এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরের ডিজিপি এসপি বেদ এই সাফল্যের পর সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সেনার যৌথ দল হামলা রুখে দেওয়ায় তিনি প্রশংসা করেছেন। জঙ্গিরা লস্কর-ই-তৈবা গোষ্ঠীর সদস্য ছিল বলেও জানা গিয়েছে।

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মৃত তিন জঙ্গির নাম মুদাসির হাজম, শওকত লোহার ও জীবরান। এর মধ্যে জীবরান পাকিস্তানের বাসিন্দা ও বাকী দুই জঙ্গি ভারতীয় বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে শওকত বীজবেহরা ও হাজম কোকেরনাগের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+