Air India: স্ত্রী শেষ ইচ্ছা পূরণ করতে এসে না ফেরার দেশে স্বামী অর্জুন, লন্ডনে পথ চেয়ে বসে দুই শিশু সন্তান

মৃত্যু কত মর্মান্তিক হতে পারে তা এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকেই সকলে টের পেয়েছেন। তবে সেই মৃত মানুষদের মধ্যে থেকেও উঠে আসছে এমন সব হৃদয় বিদারক কাহিনি যা সত্যিই মনকে ভারাক্রান্ত করে দেয়। অর্জুন পটোলার কাহিনিও খানিকটা সেরকমই।

লন্ডন নিবাসী অর্জুন পটোলা কয়েক দিন আগেই ভারতে তাঁর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে উড়ানের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়, সেটিতে তিনি ছিলেন, এবং প্রাণ হারিয়েছেন। এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন এবং শেষকৃত্য করে তিনি তাঁর দুই ছোট মেয়ের কাছে লন্ডনে ফিরে যাচ্ছিলেন। তা আর হল না।

অর্জুন তাঁর স্ত্রী ভারতীবেনের শেষ ইচ্ছা পূরণের জন্য গুজরাতের আমরেলি জেলায় গিয়েছিলেন। ভারতীবেন এক সপ্তাহ আগে মারা যান। তাঁর শেষ ইচ্ছা ছিল, তাঁর গ্রামের বাড়িতে যেন তাঁর চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়। অর্জুন সম্মানের সঙ্গে স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করেন।

কয়েক দিনের শোক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পর ৩৮ বছর বয়সী অর্জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে ওঠেন। তাঁর চার ও আট বছর বয়সী মা-মরা কন্যারা তখন লন্ডনে বাবার আশায় বসে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। অর্জুনকে টেনে নিয়ে গিয়েছে তাঁর স্ত্রী ভারতীবেনের কাছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা কর্তৃক নির্ধারিত প্রোটোকল অনুসরণ করেই বিমান দুর্ঘটনার তদন্ত চলছে। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। সঠিক কারণও হয়ত কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে। তবে অর্জুনরা আর ফিরবেন না পরিবারের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+