স্ত্রীর সঙ্গে বচসা, গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর, একই গুলিতে আহত স্ত্রী
স্ত্রীর সঙ্গে বচসা, গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর, একই গুলিতে আহত স্ত্রী
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরিণতি যে এরকম হবে তা হয়ত ভাবেননি দিল্লির এই ব্যক্তি। ৩৪ বছরের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের কানে গুলি চালিয়ে দেয়। যদিও সেই গুলি তার মাথা ফুঁড়ে বেড়িয়ে তা তার অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের গলায় লাগে। স্ত্রীও স্বামীর পাশেই লুটিয়ে পড়ে। ওই দম্পতির এখন দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, মহিলা এখন বিপদ মুক্ত, কিন্তু ওই ব্যক্তি তার জীবনের সঙ্গে লড়াই করছে আইসিইউতে। ফরিদাবাদের বাসিন্দা হলেও ওই দম্পতি গুরুগ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকত। রিপোর্টে জানা গিয়েছে, গর্ভবতী স্ত্রীয়ের নিয়মিত চেকআপের কারণে তারা দু’জনেই হাসপাতালে গিয়েছিল। ওই ব্যক্তি বেকার হওয়ার জন্য গাড়ির মধ্যেই এ নিয়ে বচসা বেধে যায় দু’জনের মধ্যে। ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি নিজের কানে গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলি তার মাথা থেকে বেড়িয়ে পাশে বসা স্ত্রীয়ের গলায় লাগে। গাড়ির মধ্যে রক্তারক্তি ঘটনা দেখে পথচলতিরাই তাদের হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ অভিযোগ দায়ের করেছে। আত্মহত্যার চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications