৫০০ ও ১ হাজারের মোট ২৩০০ কোটি নোট বদলাতে ব্যাঙ্কগুলি আদৌও সক্ষম তো?
নয়াদিল্লি, ৯ নভেম্বর : মঙ্গলবার সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজারে চলা ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আর এই ঘোষণার পরই সারা দেশে হইচই পড়ে গিয়েছে। আমজনতা যেমন ঘটনার আকষ্মিকতায় হতবাক, তেমনি বিরোধীরা একযোগে কেন্দ্রকে আক্রমণ করেছে।
নতুন নোটে থাকবে এমন প্রযুক্তি যার মাধ্যমে ট্র্যাক করা যাবে টাকার লোকেশন!
৫০০ ও হাজার টাকার নোট বন্ধ করে কী কেরামতি করলেন মোদী? জেনে নিন
রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, বাজারে যত নোট রয়েছে তার মূল্য সাকুল্যে ১৭ লক্ষ ৭৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ৫০০ ও হাজার টাকার নোট কত তা হলফ করে বলা যাচ্ছে না।

তবে আরবিআইয়ের বার্ষিক রিপোর্টে চোখ রাখলে বিষয়টি সম্পর্কে আন্দাজ করা যেতে পারে। ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত বাজারে থাকা ১৬ লক্ষ ৪২ হাজার কোটি টাকার মধ্যে ৮৬ শতাংশ অর্থাৎ ১৪ লক্ষ ১৮ হাজার কোটি টাকার নোট ৫০০ ও হাজার টাকা মূল্যের।
৫০০ ও হাজার টাকার নোট বন্ধ, এবার তাহলে কি করবেন? জেনে নিন
সংখ্যার দিক থেকে ৯০২৬.৬ কোটি ব্যাঙ্ক নোটের মধ্যে ২২০৩ কোটি নোট রয়েছে ৫০০ ও ১ হাজার টাকা মূল্যের। অর্থাৎ মোট নোটের ২৪ শতাংশই বড় নোট বলে রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে।
এবার বাজারে আসছে ২০০০ টাকার নোট! কেমন দেখতে? দেখে নিন
প্রধানমন্ত্রীর মঙ্গলবারের ঘোষণার পর বাজারে থাকা ১৫ লক্ষ কোটি টাকা মূল্যের মোট অকেজো হয়ে পড়ল। সেগুলি ব্যাঙ্কে জমা না করলে তার আসল মূল্য ফেরত পাবেন না কেউই। আর একসঙ্গে ব্যাঙ্কে ৪ হাজার টাকার বেশি নোট ভাঙানোও যাবে না। ফলে সমস্যা রয়েছে তাতে সন্দেহ নেই।
আমজনতার হাতে যদি ৫০০ ও হাজারের নোট বেশি সংখ্যা থাকে তাহলে তা ভাঙাতে গেলে সারাদিন ধরে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে বসে থাকতে হবে। আর তাতেও যে সমস্যা মিটবে তা নয়। কারণ সারাদিনে মাত্র ৪ হাজার টাকাই আপনাকে ব্যাঙ্ক ভাঙিয়ে দেবে।
কারও বাড়িতে হঠাৎ করে কোনও প্রয়োজন হলেও নগদ টাকায় তা সামাল দেওয়া যাবে না। যদি না আপনার কাছে প্রচুর পরিমাণে নগদ ১০০ টাকার নোট থাকে। আর ব্যাঙ্কগুলিতেও কত পরিমাণে ১০০ টাকার নোট মজুদ রয়েছে বা তার যোগান রয়েছে তা অবশ্যই তর্কের বিষয়। ফলে আগামি কয়েকদিন আমজনতার ভোগান্তির শেষ থাকবে না তা বলাই যায়।












Click it and Unblock the Notifications