AR Rahman Hospitalised: আচমকাই বুকে ব্যথা, চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি এ আর রহমান
AR Rahman Hospitalised: আচমকাই অসুস্থ এ আর রহমান। রবিবার সাতসকালে হাসপাতালে ভর্তি করা হল অস্কারজয়ী সুরকারকে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, বুকে ব্যথা অনুভব করছিলেন এ আর রহমান। অস্বস্তি বোধ হতে থাকায় দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, বছর আটান্নর রহমানের চিকিৎসায় ইতিমধ্যেই চিকিৎসকদের টিম গড়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপালো হাসপাতালে ভর্তি করা হয় এ আর রহমানকে। বুকে ব্যথা অনুভব করায় তাঁর কতগুলি পরীক্ষাও করা হয়েছে। ইসিজি ও ইকোকার্ডিওগ্রামও করা হয়েছে তাঁর। সূত্রের খবর, অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে সুরকারের। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে জনপ্রিয় শিল্পীকে।

কেমন আছেন এ আর রহমান? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স পোস্টে জানিয়েছেন সে কথা। তিনি লেখেন, "এ আর রহমানের অসুস্থতার খবর পাওয়া মাত্রই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে ওঁর স্বাস্থ্যের খোঁজ নিই। চিকিৎসকরা জানান, সুস্থই আছেন এ আর রহমান। শীঘ্রই বাড়িতে ফিরবেন তিনি।" তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী তথা প্রাক্তন অভিনেতা উদয়নিধি স্ট্যালিনও এ আর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের নভেম্বরে বিবাহবিচ্ছেদের খবরে শিরোনামে উঠে এসেছিলেন এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি ঘোষণা করেন এ আর রহমান ও সায়রা বানু। স্বাস্থ্যজনিত কারণে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন সায়রা। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন। তবে সঙ্গে এও বলেন, এ আর রহমানকে আগের মতোই সমর্থন, উৎসাহ জুগিয়ে যাবেন তিনি। তিনটি সন্তানও রয়েছে রহমান ও সায়রার। তারা হলেন রাহিমা, খাতিজা ও আমিন।
এদিকে, চলতি বছরে দু'দুটি তামিল ছবিতে গানে সুর দিয়েছেন এ আর রহমান। এবছরই প্রকাশ পাবে সেগুলি। কড়াইলিক্কা নীরামিল্লাই ও ছাভা ছবি দুটিতে সুর দিয়েছেন তিনি। পরিচালক মণি রত্নমের ছবি থাগ লাইফে অভিনয়ে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার কমল হাসানকে। সেই ছবিতেও সুর দেবেন এ আর রহমান। আগামী ১০ জুন মুক্তি পাবে সেই ছবি। এছাড়াও লাহোর ১৯৪৭, তেরে ইশক মে, রামায়ণ সিরিজ, রাম চরণস আরসি ১৬ ও গান্ধী টকস নামক ছবিগুলিতেও সুর দেবেন এ আর রহমান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications