বিএসএনএল এবং এমটিএনএলের প্রায় ৯২,৭০০ কর্মচারীর স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত

বিএসএনএল এবং এমটিএনএলের প্রায় ৯২,৭০০ কর্মচারীর স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত

বিএসএনএল এবং এমটিএনএল-র প্রায় ৯২,৭০০ কর্মচারী স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরফলে ঋণ ভারে জর্জরিত টেলিকম সংস্থা দুটির বেতন বিলে বছরে প্রায় ৮,৮০০ কোটি টাকা সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

বিএসএনএল এবং এমটিএনএলের প্রায় ৯২,৭০০ কর্মচারীর স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত

কেন্দ্র সরকার পরিচালিত উভয় সংস্থার শীর্ষ আধিকারিকরা বলেছেন যে ইতিমধ্যেই মঙ্গলবার বন্ধ হওয়া স্বেচ্ছাবসর প্রকল্প বা ভিআরএসের পর্যাপ্ত লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে এই সংখ্যা। এখনও পর্যন্ত বিএসএনএলের ৭৮,৩০০ কর্মচারী স্বেচ্ছাবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন, যা সংস্থাটির মোট কর্মচারীর অর্ধেকেরও বেশি বলে জানা যাচ্ছে। অন্যদিকে এমটিএনএলের ১৪৩৭৮ জন কর্মচারী ভিআরএস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। যা ওই সংস্থাটির মোট কর্মচারীর ৭৬ শতাংশ বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে বিএসএনএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পি কে পূর্বওয়ার বলেন, “ ভিআরএস প্রকল্প বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় ৭৮,৩০০ কর্মচারী দেশের বিভিন্ন সার্কেল থেকে স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যদিও এই সংখ্যা ৮২,০০০-এর কোটা ছুঁতে পারে বলেও আমরা আশা করেছিলাম। ভিআরএস আবেদনকারীরা ছাড়াও প্রায় প্রায় ৬০০০ কর্মচারী ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন।”

অন্যদিকে এমটিএনএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুনীল কুমার বলেন, “ আমাদের ১৩,৬৫০ জন কর্মচারীর লক্ষ্যমাত্রার বদলে ১৪,৩৭৮ জন কর্মচারী ভিআরএস বেছে নিয়েছেন। এটি আমাদের বার্ষিক বেতন বিল ২,২৭২ কোটি থেকে কমিয়ে ৫০০ কোটি টাকা করবে। এখন আমাদের ৪,৪৩০ জন কর্মচারী রয়ে গেছে যা আমাদের ব্যবসা চালানোর পক্ষে যথেষ্ট।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+