এবার গোয়া ও বিহারেও কি উল্টে যাবে সরকার! কর্ণাটক দেখে কোমর বাঁধল বিরোধীরা

কর্ণাটকে সবচেয়ে বড় দল হিসাবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল বাজুভাই বালা। এই দেখে এবার এগিয়ে এসে কোমর বাঁধছে কংগ্রেস ও আরজেডি।

কর্ণাটকে সবচেয়ে বড় দল হিসাবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল বাজুভাই বালা। ভোটের ফল বেরনোর পরে দেখা যায় ১০৪টি আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস পেয়েছে ৭৮টি আসন ও জেডিএস পেয়েছে ৩৮টি আসন। এই দেখে এবার এগিয়ে এসে কোমর বাঁধছে কংগ্রেস ও আরজেডি। বিহার ও গোয়ায় এই দুটি দল সবচেয়ে বেশি আসন পেয়ে জিতেছে। ফলে দুই দলের দাবি, তাঁদের রাজ্যের রাজ্যপালরা ডেকে আরজেডি ও কংগ্রেসকে সরকার গঠনের আহ্বান জানাক।

কংগ্রেস কোমর বেঁধে তৈরি

কংগ্রেস কোমর বেঁধে তৈরি

কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তাঁরা গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করবে। যাতে তিনি কংগ্রেসকে সরকার গড়তে আহ্বান জানান। একইভাবে আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে রাজ্যপাল সত্যপাল মালিককে বর্তমান বিজেপি-জেডিইউ সরকার ভেঙে দিয়ে তাঁদের দলকে সরকার গঠন করতে দিয়ে আহ্বান জানাবেন।

গোয়ার ফলাফল

গোয়ার ফলাফল

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গোয়ায় ৪০ বিধানসভা আসনের ভোটে কংগ্রেস প্রথমে পায় ১৮টি আসন। বিজেপি পায় ১২টি আসন। পরে একজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন। কংগ্রেস বেশি আসন পেলেও বিজেপি মহারাষ্ট্র গোমন্ত্রক রার্টির ৩জন বিধায়ক, ৩ জন গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক ও ৩জন নির্দল বিধায়ককে নিয়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন মনোহর পার্রিকর।

বিহারে বড় দল বিজেপি

একইভাবে বিহারে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে আরজেডি ৮০টি আসন জেতে। সবচেয়ে বড় দল হয় তাঁরা। আরজেডি ও জেডিইউ মিলে সরকার গঠন করে। পরে আরজেডি সরকার থেকে বেরিয়ে এলে বিজেপি জেডিইউ-এর সঙ্গে জোট বেঁধে সরকারকে রক্ষা করে। তবে এখনও আরজেডিই বিহারে সবচেয়ে বেশি আসন জেতা দল।

গোয়ায় কংগ্রেসের তৎপরতা

সংবাদসংস্থা এএনআই মোতাবেক গোয়ার কংগ্রেস ইনচার্জ চেল্লা কুমার জানান, তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এমনকী সব বিধায়কদের সঙ্গে নিয়ে তাঁরা রাজ্যপালের বাড়ি ঘেরাও করবেন বলেও হুমকি দিয়েছেন তাঁরা।

বিহারে আক্রমণাত্মক তেজস্বী

কর্ণাটকের ঘটনা দেখার পর আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে সরকার ফেলে দেওয়ার আবেদন করেছেন রাজ্যপালের কাছে। কারণ তাঁর দাবি, তাঁরাই সবচেয়ে বড় দল। তাই তাদের সরকার গঠন করতে দেওয়া হোক। বিহারেও কর্ণাটকের প্রতিবাদে ধরনা দেবে আরজেডি। জানিয়েছেন তেজস্বী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+