দিল্লি যাওয়া ঠেকানোই লক্ষ্য! রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কেষ্ট
রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা অনুব্রত মণ্ডল। সোমবারই গরু পাচার-কাণ্ডে তৃণমূলের বেতাজ বাদশাকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি দেয় আদালত। আর এরপরেই ইডির তরফে আইনি তৎপরতা শুরু হয়। যদিও
রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা অনুব্রত মণ্ডল। সোমবারই গরু পাচার-কাণ্ডে তৃণমূলের বেতাজ বাদশাকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি দেয় আদালত। আর এরপরেই ইডির তরফে আইনি তৎপরতা শুরু হয়। যদিও এই নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত।

আজ মঙ্গলবার নির্দেশকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে প্রোডাকশন ওয়ারেন্টের উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন দিল্লি হাইকোর্টের কাছে জানানো হয়েছে। বিচারপতি জয়রাম ভাবান্নির বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।
আগামীকাল বুধবারই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এর মধ্যে একাধিক ঘটনা ঘটেছে। একদিকে যখন ইডির তরফে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোর চলছে তখন অন্য একটি মামলাতে তাঁকে নিজেদের হেফাজতে নিল রাজ্য পুলিশ।
এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গলা টিপে খুনের চেষ্টার মামলায় অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুবরাজপুর কোর্ট। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে দুবরাজপুর থানায় রাখা হবে। ২৭ ডিসেম্বর ফের তাঁকে পেশ করা হবে আদালতে। এই সংক্রান্ত মামলাতে পুলিশের দাবি, এই ঘটনায় বেশ কিছু জেরা করার প্রয়োজন আছে। আর সেই কারনেই সাতদিনের জন্যে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়।
আর সেই আবেদন মঞ্জুর করে আদালত। আপাতত দুবরাজপুর থানাতেই রয়েছেন অনুব্রত। আর এর মধ্যেই রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করলেন তাঁর আইনজীবী কপিল সিব্বল।
ফলে এই মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। যদিও এর আগে একই ভাবে অনুব্রত মণ্ডল দেহরক্ষী সায়গল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কার্যত দিল্লি যাত্রা ঠেকাতেই আদালতের দ্বারস্থ হয়েছিল সে। কিন্ত্য আদালত তা গ্রাহ্য করেনি। বরং ইডির পক্ষেই রায় দেয়। স্পষ্ট জানিয়ে দেয়, সায়গলকে দিল্লিতে নিয়ে এসেই জেরা করা হবে।
এবার সেই একই ভাবে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা। এখন দেখার এই মামলাতে আদালত কি নির্দেশ শোনায়। উলেখ্য, দিল্লিতে থেকে গরু পাচার মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশেষ করে আর্থিক লেনদেনের বিষয়টি দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই মামলাতে অনুব্রত দেহরক্ষী সায়গলের বিপুল সম্পত্তির হদিশ পায় ইডি। এমনকি তৃণমূল নেতা এবং তাঁর মেয়ের নামেও বিপুল সম্পত্তির হদিশ। এই বিষয়েই জেরা করতেই অনুব্রতকে চায় কেন্দ্রীয় এই সংস্থা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications