আরজেডির ডাকে বিহার বনধ, মোষের গায়ে সিএএ বিরোধী পোস্টার লাগিয়ে অভিনব বিক্ষোভ
নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯-র প্রতিবাদে বিক্ষোভ চলছে বিহারে। এরই মাঝে মহিষকে নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন আরজেডি কর্মী-সমর্থকরা। মহিষের গায়ে 'আমি বিদেশি নই,' লিখে বিক্ষোভ ও রেল পথ অবরোধও হয়েছে কয়েকটি জায়গায়।

'প্রতিবছর বন্যায় নথি হারিয়ে যায়'
আজকে বিহার জুড়ে এই বনধের ডাক দেওয়া তেজস্বী যাবদ বলেন, 'প্রতি বছর রাজ্যে বন্যা হয় যাতে গরিব সাধারণ মানুষের সর্বস্ব ভেসে চলে যায়। নথিও চলে যায় তার সঙ্গে। এরা কী করে তাদের নথ জমা দিয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবে? এই সিএএ ও এনআরসি জনবিরোধী। আমরা এর প্রতিবাদ করছি।'
|
মোষ নিয়ে রাস্তা অবরোধ কর্মীদের
বিহারের বৈশালি জেলার ভগবানপুরে মহিষ নিয়ে পথে নেমেছেন আরজেডি সমর্করা। সেই মোষের গায়ে লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে লেখা, 'আমি এনআরসি, সিএএ মানি না।' পাশাপাশি ৭৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করছেন তাঁরা। আপাতত যান চলাচল বন্ধ। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন সাধারণ মানুষ ।
|
বক্সারে ট্রেন আটকে দিয়েছে বিক্ষোভরারীরা
পাটনা, দ্বারভাঙ্গা, মুঙ্গের সহ রাজ্যের বেশ কিছু যায়গায় চলছে বিক্ষোভ-অবরোধ। বক্সারে ট্রেন আটকে দিয়েছে বিক্ষোভরারীরা। বনধের জেরে পাটনা থেকে পশ্চিমবঙ্গের দিকে আসা রেল রুটে কিছু প্রভাব পড়েছে। এছাড়া পাটনা থেকে আসানসোলের মধ্যে চলাচলকারী কিছু লোকাল ট্রেনে দেরিতে চলছে। বনধের সমর্থন করে পথে নেমেছে আরজেডির সমর্থকরা।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications