ফের ট্রেন দুর্ঘটনা, সোমনাথ এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত
শনিবার ভোরে মধ্যপ্রদেশের জব্বলপুরে সোমনাথ এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। জানা গিয়েছে, স্টেশন থেকে দুশো মিটার দূরে ভোর ৫.৫০-এ দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ইন্দোর-জবলপুর এক্সপ্রেস (ট্রেন নং ২২১৯১) ডেড স্টপ স্পিডে লাইনচ্যুত হয়েছে।
পশ্চিম মধ্য রেলের সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব বলেছেন, ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। এটি জবলপুর রেল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মের কাছে আসার সঙ্গে সঙ্গে দুটি বগি লাইনচ্যুত হয়। তবে সব যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

#WATCH | Two coaches of Indore- Jabalpur Overnight Express derailed in Jabalpur, Madhya Pradesh. No casualties/injuries reported.
— ANI (@ANI) September 7, 2024
More details awaited pic.twitter.com/A8y0nqoD0r
#WATCH | Madhya Pradesh: Harshit Shrivastava, CPRO, West Central Railway says, "The train was coming from Indore. When it was heading towards Jabalpur railway station's platform number 6, the train was moving slowly and 2 coaches derailed. All passengers are safe. The incident… https://t.co/8zzhTjTgdV pic.twitter.com/lIEEIHkp4u
— ANI (@ANI) September 7, 2024
উত্তর প্রদেশে সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার একমাসের মধ্যেই জবলপুরে ট্রেন দুর্ঘটনাটি ঘটল। প্রসঙ্গত, গত ১৭ অগাস্ট শনিবার উত্তর প্রদেশের কানপুরের কাছে আহমেদাবাদ-বারাণসী সবরমতী এক্সপ্রেসের ২০ টি বগি লাইনচ্যুত হয়। ট্র্যাকের ওপরে বোল্ডার ফেলে রাখার কারণে দুর্ঘটনা বলে অভিযোগ করা হয়েছিল।
তার আগে বিহারের জামশেদপুরের কাছে হাওড়া-মুম্বই সিএসএমটি মেলের আঠারোটি রেক লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় দুইজনের প্রাণ যায় এবং আহত হন অন্তত ২০ জন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications