ফের একবার ইন্ডিয়া ও এনডিএ-র সমান্তরাল বৈঠক! নজরে ১ সেপ্টেম্বর

ইন্ডিয়া জোটের ২৬ টি দল শুক্রবার মুম্বইতে তৃতীয় বৈঠকে বসছে। অন্যদিকে ওই একই দিনে মহারাষ্ট্রের এনডিএ জোটও সমান্তরাল বৈঠকে বসছে। এর আগেও দুই গোষ্ঠী একই দিনে নিজেদের সভা করেছে। গতমাসে বেঙ্গালুরুতে যখন ২৬ দলের জোট বেঙ্গালুরুতে সভা করেছিল, ঠিক সেই সময় দিল্লিতে এনডিএ জোটের বৈঠক হয়।

এবার ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে লোকসভা নির্বাচনের কৌশল এবং রাজ্যগুলিতে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে। সেখানে জোটের নতুন লোগো চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ফের একবার ইন্ডিয়া ও এনডিএ-র সমান্তরাল বৈঠক! নজরে ১ সেপ্টেম্বর

মুম্বইতে হেওয়া এনডিএ-র বৈঠকে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁর এনসিপি দলকে স্বাগত জানাবেন এনডিএ-র পুরনো শরিকরা। বৈঠকে অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপির প্রতিনিধিত্বকারী সাংসদ সুনীল তাটকরে বলেন, বৈঠকে রাজ্য সরকারের জোট অংশীদার, বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত পাওয়ার) অশং নেবে।

অন্যদিকে মুম্বইয়ে ইন্ডিয়া গোষ্ঠীর তৃতীয় বৈঠকে যাঁরা উপস্থিতি থাকতে পারেন, তাঁরা হলেন, উদ্ধব ঠাকরে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, এমন আবদুল্লা, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার-সহ অন্য রাজ্যে তাঁর প্রতিপক্ষরা।

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের রোড ম্যাপ তৈরির লক্ষ্যে, জুনে পটনায় এবং জুলাইয়ে বেঙ্গালুরুতে বৈঠক করেন শীর্ষ বিরোধী নেতারা। জুনে হওয়া প্রথম বৈঠকে অংশ নিয়েছিল ১৭ টি রাজনৈতিক দল। আর জুলাইয়ে বেঙ্গালুরুতে বৈঠকে হাজির ছিল ২৬ টি রাজনৈতিক দল। আর এবারের বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যাটা আরও বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+