ধর্ষণে অভিযুক্তকে জেল ভেঙে নিয়ে গিয়ে পিটিয়ে খুন নাগাল্যান্ডে
ডিমাপুর, ৬ মার্চ : এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তাকে একেবারে বলিউডি ফিল্মের কায়দায় ভয়াবহ শাস্তি দিল নাগাল্যান্ডের জনতা।
জেল ঢুকে পুলিশের সামনে থেকেই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গিয়ে প্রথমে তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়, তারপর পিটিয়ে, পদপিষ্ট করে খুন করা হয়েছে।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের ডিমাপুরে। সঈদ ফরিদ খান (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে বছর ২০-র এক নাগা যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গতমাসের ২৩ ও ২৪ তারিখ অভিযুক্ত ফরিদ খান নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার যুবতীটিকে ধর্ষণ করে। অভিযুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল বলে জানা গিয়েছে।
অভিযোগ পেয়েই ২৫ তারিখ পুলিশ অভিযুক্ত ফরিদ খানকে গ্রেফতার করে আদালতে নিয়ে গেলে নিম্ন আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।
অভিযোগ, গতকাল প্রায় ৪ হাজার উত্তেজিত জনতা ডিমাপুরের সেন্ট্রাল জেলে হামলা চালিয়ে জেলের দুটি গেট ভেঙে পুলিশের সামনে থেকেই অভিযুক্তকে ছিনিয়ে যায়। এরপর প্রথমে তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়, তারপর সবাই মিলে পিটিয়ে, পা দিয়ে পিষে অভিযুক্তকে ঘটনাস্থলেই খুন করে। পুলিশ বাধা দিতে গেলে তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সঈদ ফরিদ খানের বিরুদ্ধে এর আগেও এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ছিল। অসমের করিমগঞ্জ জেলার পুলিশ তাঁকে সেই ঘটনায় গ্রেপ্তারও করেছিল।












Click it and Unblock the Notifications