Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের ইস্ট-অ্যাক্ট পলিসিতে গুরুত্বপূর্ণ আন্দামান! চিনের নাম না করেই কোন হুঁশিয়ারি মোদীর?

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অপটিক্যাল ফাইবার কেবলটি চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারই উদ্বোধন করেন তিনি। ভারতের ইস্ট-অ্যাক্ট পলিসিতে গুরুত্বপূর্ণ আন্দামান। বকলমে চিনের নাম না করেই দক্ষিণ চিন সাগর প্রসঙ্গে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য উপহার

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য উপহার

উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রকল্পটিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য উপহার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রের তরফে আন্দামান-নিকোবরের মানুষকে উপহার দিতে পেরে আমি খুশি। কোরোনা পরিস্থিতি আমাদের কাজে বাধা দিতে পারেনি। সময়ের আগেই আমরা কাজ শেষ করতে পেরেছি। আন্দামান নিকোবরের মানুষকে যোগাযোগ প্রদান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।'

সমুদ্রের নিচে ২৩০০ কিলোমিটার কেবল স্থাপন

সমুদ্রের নিচে ২৩০০ কিলোমিটার কেবল স্থাপন

এই প্রকল্পটির রূপায়ণ খুব একটা সহজ ছিল না। প্রধানমন্ত্রী বলেন, 'সমুদ্রের নিচে ২৩০০ কিলোমিটার কেবল স্থাপন এবং তারের মান বজায় রেখে সময়ের আগে কাজ শেষ করা রীতিমতো প্রশংসনীয়। করোনা পরিস্থিতি, ঝড়-ঝঞ্জা, জলের ঢেউয়ের ওঠানামা ইত্যাদি বাধার মধ্যে কাজটা খুব একটা সহজ ছিল না।'

আন্দামানেও ডিজিটাল ইন্ডিয়া

আন্দামানেও ডিজিটাল ইন্ডিয়া

ফাইবার কেবল অপারেটরের সংযোগ স্থাপনের ফলে আন্দামানের বাসিন্দাদের বিভিন্ন দিক থেকে লাভ হয়েছে। তারা অনলাইন ক্লাস , ব্যাঙ্কিং, অনলাইন কেনাকাটা ইত্যাদির সুযোগ পাবেন। ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা পাবেন। শুধুমাত্র তাই নয়, পর্যটকদের ক্ষেত্রে অনেক লাভ হয়েছে। আজ এমনটাই জানান প্রধানমন্ত্রী।

দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপে উচ্চ পর্যায়ের প্রকল্প সম্প্রসারণ

দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপে উচ্চ পর্যায়ের প্রকল্প সম্প্রসারণ

সড়ক, আকাশ, জলপথের মাধ্যমে সংযোগ স্থাপনের বিষয়ে জোরদার কাজ চলছে। এই বিষয়ে তিনি বলেন , 'আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপে উচ্চ পর্যায়ের প্রকল্পগুলি সম্প্রসারণ করা হচ্ছে। আজ মোবাইল এবং ইন্টারনেট সংযোগের একটি বড় সমস্যার সমাধান করা হয়েছে এবং সড়ক, আকাশ ও জলপথে সংযোগব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। যে কোনও ট্যুরিজ়ম হাবের প্রথম প্রয়োজনগুলির মধ্যে অন্যতম হল ভালো ইন্টারনেট সংযোগ। এই সমস্যার এখন সমাধান করা হয়েছে।'

বাণিজ্য ও কৌশলগত দক্ষতার কেন্দ্রবিন্দু

বাণিজ্য ও কৌশলগত দক্ষতার কেন্দ্রবিন্দু

তিনি আরও বলেন , 'ভারত মহাসাগর হাজার বছর ধরে ভারতের বাণিজ্য ও কৌশলগত দক্ষতার কেন্দ্রবিন্দু। ভারত যখন ইন্দো-পেসিফিক বাণিজ্য ও সহযোগিতার নতুন নীতি অনুসরণ করছে, তখন আন্দামান ও নিকোবরসহ আমাদের দ্বীপপুঞ্জের গুরুত্ব আরও বেড়েছে। আইন-পূর্ব নীতির আওতায় পূর্ব এশীয় দেশ এবং সমুদ্রের দ্বারা যুক্ত অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে আন্দামান ও নিকোবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আরও বাড়তে চলেছে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+