Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anantnag Encounter: জঙ্গিদের গুলিতে শহিদ ভারতীয় সেনার দুই শীর্ষ অফিসার, নিহত ডিএসপিও

Anantnag Encounter: সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত অনন্তনাগ। জঙ্গিদের ছোঁড়া গুলিতে শহিদ ভারতীয় সেনার এক কর্নেল এবং মেজর পদাধিকারীর। এমনকি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু-কাশ্মীর পুলিশের এক ডিএসপিরও মৃত্যুর খবর সামনে আসছে। আর এই ঘটনার পরেই বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।

জানা গিয়েছে, অনন্তনাগের গাড়োল বলে একটি এলাকায় জঙ্গিরা (Anantnag Encounter) লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে এমনই কিছু তথ্য আসে সেনা শীর্ষ আধিকারিকদের কাছে। আর এরপরেই অপারেশন শুরু করে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবার রাত থেকে এই অভিযান শুরু হয়।

Anantnag Encounter:

বুধবার সকালে হঠাত করে যৌথবাহিনীর উপর হামলা (Anantnag Encounter) চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। দু'পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হল ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল এবং মেজর। এমনকি জন্নু-কাশ্মীর পুলিশের এক ডিএসপিও জঙ্গিদের গুলিতে আহত হন।

আহত হন কর্নেল মনপ্রীৎ সিং, মেজর আশিস ডোনচাক। এমনকি পুলিশের ডিএসপির নাম হুমায়ুন ভট্ট। তিনজনেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। যদিও মুহূর্তে সেনা শীর্ষ আধিকারিকদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় সেনা হাসপাতালে।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তিনজনই শহিদ হন। জানা যাচ্ছে, হুমায়ুন ভট্টের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়। আর সেই কারনেই তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে কর্নেল মনপ্রীৎ সিংয়ের শরীরে একাধিক গুলি লাগে বলে খবর। এই অপারেশনে রাষ্ট্রীয় রাইফেল্‌স ইউনিটকে নেতৃত্ব দিচ্ছিলেন এই আধিকারিক। মেজর আশিস ডোনচাকের শরীরেও একাধিক গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনেও তিনিও শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই জম্মু-কাশ্মীর জুড়ে ব্যাপক নিরাপয়ত্তা বাড়ানো হয়েছে। কর্ডন করে দেওয়া হয়েছে একাধিক রাস্তা। চলছে ব্যাপক তল্লাশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+