মুখ্যমন্ত্রীর বাড়িতেই করোনা ‘হাসপাতাল’! একেই বলে বিশ্বমহামারীর ভিভিআইপি সংস্কৃতি
করোনা বিশ্ব মহামারীতে মুখ্যমন্ত্রীর বাড়িই ‘কোভিড হাসপাতালে’ পরিণত হল। এই সিদ্ধান্তকে ভিভিআইপি সংস্কৃতি হিসাবে চিহ্নিত করা যেতে পারে করোনার বিশ্বমহামারীর সময়ে।
করোনা বিশ্ব মহামারীতে মুখ্যমন্ত্রীর বাড়িই 'কোভিড হাসপাতালে' পরিণত হল। এই সিদ্ধান্তকে ভিভিআইপি সংস্কৃতি হিসাবে চিহ্নিত করা যেতে পারে করোনার বিশ্বমহামারীর সময়ে। কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চিহ্নিত হল খাস মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন। মুখ্যমন্ত্রীর ভাইঝির করোনা সংক্রমণের পরই এমন 'সিদ্ধান্ত' নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবন ১ নম্বর অ্যান মার্গ এখন করোনা হাসপাতালে পরিণত হয়েছে। এই হাসপাতালে তিন শিফটে কাজ করার জন্য ছ'জন চিকিৎসক ও তিনজন নার্সকে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ বিমল কারক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, "কোভিড-১৯ ভাইরাসজনিত সংক্রমণ রোধে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিবের নির্দেশমতো মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি ভেন্টিলেটরসহ হাসপাতাল চালু করতে হবে। ছয়জনের দল তিন শিফটে কাজ করবে। সেইজন্য প্রধানমন্ত্রীর বাসভবনে চিকিৎসক ও তিন নার্সকে নিয়োগ করা হচ্ছে।
আরজেডি নেতা তেজশ্বী যাদব মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কোভিড হাসপাতাল স্থাপনের পদক্ষেপের বিষয়ে টুইট করেছিলেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর কোভিড পরীক্ষা করা হয় এবং দু'ঘণ্টার মধ্যে রিপোর্ট বেরিয়ে আসে। আর তাঁর ভাইঝি সংক্রামিত হওয়ার পরে, সে ভেন্টিলেটর সহ একটি হাসপাতাল পেয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে চালু রয়েছে হাসপাতাল।












Click it and Unblock the Notifications