পাঞ্জাব ভোটে কোন ঘুঁটিতে কিস্তিমাত করার লক্ষ্যে রয়েছেন অমরিন্দর! মুখ খুললেন 'ক্যাপ্টন''

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। আর তা স্পষ্ট করে দিয়েই অমরিন্দর সিং জানিয়েছেন যে ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তিনি ঘরে বসে থাকছেন না! ফলে পাঞ্জাবের ভোটের রাজ পরিবারে এই 'ক্যাপ্টেন' যে রাজনৈতিকভাবে বড় ফ্যাক্টর হতে চলেছেন তা তিনি এদিন জানান দিয়েছেন।

পাঞ্জাব ভোটে কোন ঘুঁটিতে কিস্তিমাত করার লক্ষ্যে রয়েছেন অমরিন্দর! মুখ খুললেন ক্যাপ্টন

এক বেসরকারি নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেড়ে আপাতত তিনি হয় নতুন কোও পার্টি তৈরি করে ভোটের ময়দানে নামতে পারেন, নয়তো বা কোনও রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মেলাতে পারেন। এই চ্যানেলের সাক্ষাৎকারে অমরিন্দর বলেন, ' কংগ্রেস চেয়েছিল য আমি চলে যাই.. আমি পার্টি ছেড়ে দিয়েছি। তবে আমি মনে করি না যে আমি বাড়িতে বসে থাকব। আমি পাঞ্জাবের জন্য এখনও অনেক কিছু করতে পারি।' এদিন পাঞ্জাবে পার্টির ভাঙনের জন্য একাধিক ফ্যাক্টরকে দায়ী করেন। এরমধ্যে বারবার তিনি সিধুর নাম উল্লেখ করেছেন। তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর মসনদে বসে কখনও পার্টির তরফে এতটা নাক লগানোর বিষয় তিনি এর আগে কখনও দেখেননি। তাঁর মতে পাঞ্জাবে কংগ্রেসে যখন থেকেই সিধু দায়িত্ব পান , তখন থেকেই সমস্যার পরিমাণ বাড়তে থাকে।

অমরিন্দর সিংয়ের মতে, যদি তাঁর থেকে ১৫ বছর বয়সী প্রকাশ সিং বাদল এখনও রাজনীতিতে থাকেন,
মোরারজি দেশাই দেশে ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে তাঁর ক্ষেত্রে বয়স কেন ফ্যাক্টর হবে? এই প্রশ্ন তিনি সকলের সামনে রাখেন। তিনি বলেন, পাঞ্জাবে পরিস্থিতি পাল্টে গিয়েছে, এই রাজ্যে সন্ত্রাসবাদী ও গ্যাংস্টাররা একসঙ্গে হাত মিলিয়েছেন। অমরিন্দর সিং বলেন, এই পরিস্থিতি ১.৫ বছর ধরে আমি দেখছি। আর এই পরিস্থিতি পাল্টে দিতে আমি গত দেড় বছর ধরে চেষ্টা করে চলেছি। আর সেই কারণেই এই লড়াইতে আমি সামিল হব।

এদিকে, পাঞ্জাবে আরও এক রাজনৈতিক শক্তির প্রসঙ্গ ধরে অমরিন্দরকে নিয়ে বহু জল্পনা রয়েছে। তাঁর সঙ্গে দিল্লির বুকে অমিত শাহের সাক্ষাৎ ঘিরে বহু আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গ ধরে অমরিন্দরকে এই চ্যানেলের সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি জানান, কেবলমাত্র কৃষকদের ইস্যু নিয়েই সেদিন কথা হয়েছে। আর পাঞ্জাবে কষক সমস্যা যাতে মিটে যায়, সেই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান অমরিন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+