অনলাইন জব স্ক্যাম নিয়ে সতর্ক অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক! কীভাবে নিজেকে রক্ষা করবেন
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, তারা চাকরি জালিয়াতির সঙ্গে যুক্ত একশোটির বেশি ওয়েবসাইটকে সনাক্ত করার পাশাপাশি ব্লক করেছে। একটি বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ওয়েবসাইটগুলি সংগঠিত অবৈধ বিনিয়োগ এবং আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, বিদেশিরা ডিজিটাল বিজ্ঞাপন, চ্যাট ম্যাসেঞ্জার বা ভাড়া করা অ্যাকাউন্ট ব্যবহার করে চাকরির প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। কীভাবে ওয়েবসাইটগুলি চলে তারও ব্যাখ্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। বলা হয়েছে, প্রতারকরা এইসব ওয়েবসাইটগুলিতে ডিজিটাল বিজ্ঞাপন চালু করতে গুগল এবং মেটার মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে।

ঘরে বসে চাকরি এবং ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগের মতো কী ওয়ার্ডগুলি অবসরপ্রাপ্ত কর্মী, মহিলা এবং বেকার যুবকদের আকর্ষণ করে। বিজ্ঞাপনে ক্লিক করার পরেই তা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে তা এজেন্টদের কাছে পৌঁছে যায়।
এজেন্টরা ভুক্তভোগীদের ভিডিও লাইক, সাবস্ক্রিপশন এবং ম্যাপ রেটিংয়ের মতো কাজ করাতে রাজি করান। ভুক্তভোগীদের প্রাথমিক কাজ শেষ করার জন্য কমিশন দেওয়া হয়। পরবর্তীকালে এইসব লোকেদেরই বেশি রিটার্ন পাওয়ার জন্য বড় অঙ্কের বিনিয়োগ করতে প্ররোচিত করা হয়। ভুক্তভোগীদের আস্থা অর্জনের পরে জমা করা তহবিল সরিয়ে নেওয়া হয়। যে কারণে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
তবে এর থেকে নিরাপদে থাকার বেশ কিছু উপায় রয়েছে
- খুব বেশি কমিশনের প্রতিশ্রুতি দেওয়া অনলাইনের স্কিমগুলিতে বিনিয়োগের আগে সতর্কতা অবলম্বন করতে হবে এবং খুটিনাটি জানার চেষ্টা করতে হবে।
- সঠিক যাচাই না করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে অপরিচিত যোগাযোগকারী ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেনে বিরত থাকতে হবে।
- ইউপিআই অ্যাপে উল্লিখিত প্রাপকের নাম যাচাই করতে হবে।
- অপরিচিত নামে প্রতারণামূলক স্কিম সম্পর্কে সতর্ক থাকতে হবে।
- অর্থ তছরুপ কিংবা সন্ত্রাসে অর্থ সাহায্য দেওয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে অনেক অ্যাকাউন্ট। তাই অজানা অ্যাকাউন্টের সঙ্গে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।
- প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে সন্দেহ হলে তা অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল www.cybercrime.gov.in-এ রিপোর্ট করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications