রাফাল রায়ে ক্লিনচিট মোদীকে, ক্ষমা চান রাহুল, আক্রমণ অমিত শাহের
রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে সংসদের প্রচুর সময় নষ্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে।
রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে সংসদের প্রচুর সময় নষ্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে। দেশবাসীকে ভুলপথে চালনার জন্য রাহুল গান্ধীর উচিত ক্ষমা চাওয়া। বৃহস্পতিবার রাফাল রায়ের পর এমনই দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কংগ্রেসের করা মামলায় দুর্নীতির কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে রাফাল মামলার পুনর্বিবেচনার আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়। লোকসভা ভোটের আগে রাফাল যুদ্ধ বিমানের বরাত বেআইনি ভাবে অনিল আম্বানির সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এমনকী ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নাকি বয়ান দিয়েছিলেন রিলায়েন্সকে বরাত না দেওয়া ছাড়া দাসোঁর কিছু করার ছিল না। সুপ্রিম কোর্টে রাহুলের এই দাবিও মিথ্যে প্রমাণিত হয়েছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ।
অন্যদিকে রাহুল এই রায় শোনার পর পাল্টা বিজেপিকে আক্রমণ করে বলেছে, শীর্ষ আগদালতের এই রায়ে নতুন দরজা খুলে গিয়েছে। যৌথ সংসদীয় কমিটিতে রাফাল দুর্নীতির তদন্ত দাবি করেছেন তিনি। এদিকে এই রায়ের পরেই একের পর এক বিজেপি নেতা রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications