উত্তরপ্রদেশে শেষ ৫ দফায় যোগীর জয় চেয়ে প্রচার করবেন অমিত শাহ, স্মৃতি ইরানি, জেপি নাড্ডারা

উত্তরপ্রদেশে শেষ ৫ দফায় যোগীর জয় চেয়ে প্রচার করবেন অমিত শাহ, স্মৃতি ইরানি, জেপি নাড্ডারা

উত্তরপ্রদেশে বিজয়রথ বজায় রাখতে ইতিমধ্যেই রাজ্যে একাধিক সভা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। সাত দফা ভোটের প্রথম ও দ্বিতীয় দফা সম্পন্ন হয়েছে ইউপিতে এবার বাকি দফাগুলিকে পাখির চোখ করে সব বড় নেতাদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি৷

উত্তরপ্রদেশে শেষ ৫ দফায় যোগীর জয় চেয়ে প্রচার করবেন অমিত শাহ, স্মৃতি ইরানি, জেপি নাড্ডারা

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ের নির্বাচনে মাত্র ১৮ দিন বাকি রয়েছে৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব বাকি পাঁচটি ধাপে রাজ্য জুড়ে একটি চমকদার প্রচার শুরু করতে চলেছে৷ যেখানে অমিত শাহ এবং জেপি নাড্ডা সহ বিশিষ্ট নেতারা বিজেপি প্রার্থীদের জন্য প্রচার করবেন। একই সঙ্গে যোগী আদিত্যনাথকে আরও একবার ক্ষমতায় ফেরানোর চেষ্টা চালাবেন৷ অমিত শাহ, স্মৃতি ইরানি, শান্তনু ঠাকুর, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উমা ভারতী, গৌতম গম্ভীর, তেজস্বী সূর্য, মনোজ তিওয়ারি, হেমা মালিনী, রবি কিষাণ এবং দীনেশ লাল নিরাউয়ার মতো বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী এবং ভিড়-টানতে পারা মুখ তই প্রচারের অংশ হিসেবে থাকবেন বলে মনে করা হচ্ছে৷

রাজ্য জুড়ে সমাবেশ এবং জনসংযোগ কর্মসূচি করবেন এই জনপ্রিয় নেতারা এমনটাই আশা করা হচ্ছে। আগামী পাঁচ দফায় ভোট হতে চলা সমস্ত বিধানসভাগুলিতেই প্রচার করার উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ থেকে ইউপিতে ন'দিন প্রচারে করবেন৷ তিনি ২০ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি মণিপুরে থাকবেন। ইউপিতে তাঁর অস্থায়ী সময়সূচী ১৭, ১৯, ২২, ২৪, ২৫ ফেব্রুয়ারি এবং ১, ২ মার্চ। এই প্রচারের লক্ষ্যই হল রাজ্যে বিভিন্ন সমাবেশ ও কমপক্ষে তিন থেকে চারটি 'সভা' করা বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, ২২-২৩ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি এবং ১-২ মার্চ পর্যন্ত ইউপিতে আট দিন প্রচার করবেন বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও অন্তত আট দিন রাজ্যে প্রচার করবেন বলে জানা গিয়েছে তিনি ১৯-২০ ফেব্রুয়ারি, ২৪-২৫ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি এবং ২ ও ৪ মার্চ রাজ্যে থাকবেন বলে জানা গিয়েছে৷ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ২২ ও ২৩ ফেব্রুয়ারি এবং ১ থেকে ৩ মার্চ মোট এই পাঁচ দিন ইউপিতে থাকবেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের ২২-২৩ ফেব্রুয়ারি, ২৭-২৮ ফেব্রুয়ারি এবং ২ মার্চ ইউপিতে প্রচারে থাকবেন বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার পঞ্জাবের ফিরোজপুরে একটি নির্বাচনী প্রচারে রয়েছেন অমিত শাহ। এবং এখান থেকে তিনি বলেন, 'নরেন্দ্র মোদীই শিখদের দাবি পূরণ করেছেন। বহুদিন ধরেই দাবি উঠেছিল, মোদী কর্তারপুর সাহিব করিডোর খুলে দিয়েছেন। যদি ভারতের স্বাধীনতা লাভের সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকতেন, কর্তারপুর সাহিব এবং নানকানা সাহিব ভারতের অন্তর্গত হত, পাকিস্তানের কাছে যেত না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+