সিএএ সম্পর্কে জানতে মিসড কল দিন বিজেপির নম্বরে, ঘোষণা করলেন অমিত শাহ
সিএএ-র সমর্থনে এবার প্রকাশ্যে প্রচারে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
সিএএ-র সমর্থনে এবার প্রকাশ্যে প্রচারে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জেএনইউ-তে ছাত্রদের উপর হামলার ঘটনায় যখন উত্তাল গোটা দেশ ঠিক সেই মুহুর্তে অমিত শাহের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে।

অমিত শাহ দিল্লির জনসভায় ঘোষণা করেছেন ৮৮৬৬২৮৮৬৬২ এই ১০ ডিজিটের নম্বরে সকলে ডায়াল করুন তাহলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানানো হবে। একই সঙ্গে সিএএ সম্পর্কেও তথ্য পাবেন। সিএএ-র সমর্থনে এই নতুন মিসড কল কর্মসূচি করেছে বিজেপি। এর আগে সদস্য সংগ্রহ অভিযানেও এই একই পথ নিয়েছিল বিজেপি।
এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সরাসরি এই মিসড কল দেওয়ার প্রচারে নামলেন। দিল্লির বিধানসভা ভোটের আগে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের নয়া পন্থা বলেই মনে করছে বিরোধীরা। দিল্লির সেই জনসভায় দাঁড়িয়ে সকলকে ফোনে সেই নম্বর ডায়াল করে মিসড কল দিতে বলেন তিনি। অমিত শাহ দাবি করেছেন মাত্র ২ দিনে বিজেপির এই মিসড কল কর্মসূচিতে অংশ নিয়েছে ৫০ লাখ মানুষ। এই নম্বরে যাঁরা ফোন করবেন তাঁরাই সিএএকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications