Amit Shah on Reservation: কোনও সংরক্ষণই বিশ্বাস নেই বিজেপির! মুসলিম সংরক্ষণ সংবিধান বিরোধী, বললেন অমিত শাহ
বিজেপি বিশ্বাস করে কোনও সংরক্ষণ থাকা উচিত নয়। আর মুসলিমদের জন্য সংরক্ষণ সংবিধান বিরোধী। ধর্ম নির্ভর কোনও সংরক্ষণ (Amit Shah on Reservasion) করা যাবে না। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের নান্দেদে এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মোদী সরকারের নয় বছর পূর্তিতে মহারাষ্ট্রের নান্দেদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ সংবিধানের পরিপন্থী। মহারাষ্ট্রে বাড়তে থাকা সাম্প্রদায়িক সংঘর্ষ এবং প্রতিবেশী কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে মুসলিমদের জন্য কোটা বাতিলের সিদ্ধান্তের পরে অমিত শাহের মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

তিনি বিজেপির সভা থেকে প্রাক্তন সহযোগী তথা শিবসেনা (ইউডিবি) নেতা উদ্ধাব ঠাকরেকে নিশানা করে বলেন, তাঁর বলা উচিত মুসলিমদের জন্য সংরক্ষণ (Amit Shah on Reservasion) করা উচিত কিনা? তিনি তিন তালাক এবং অযোধ্যায় রাম মন্দির নিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
আমিত শাহ বলেন, শিবসেনা (ইউটিবি) জোটসঙ্গী কংগ্রেস ইতিহাস থেকে সাভারকারের নাম মুছে ফেলতে চায়। এব্যাপারে উদ্ধব ঠাকরের অবস্থান জানতে চেয়েছেন অমিত শাহ। শিবসেনায় ভাগের কথা উল্লেখ করে শাহ বলেছেন, শিবসৈনিকরা উদ্ধবকে ছেড়ে বিজেপি দিকে এসেছে। তিনি আরও বলেন, আসল শিব সৈনিক বলেই তারা তীর-ধনুক প্রতীক পেয়েছে।
মহারাষ্ট্রের প্রবীন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের গড় নান্দেদে যাওয়ার পরে অমিত শাহ (Amit Shah) তখনত সাচ খাণ্ডেলওয়াল শ্রী হুজুর আবচালনগর গুরুদ্বারে প্রার্থনা করেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নান্দেদে অমিত শাহের এটি প্রথম জনসভা।

তিনি সভা থেকে রাহুল গান্ধীকেও নিশানা করেন। অমিত শাহ বলেন, রাহুল বাবা সবসময় বিদেশে যেতে এবং সরকারের সমালোচনা করতে পছন্দ করেন। কারণ এখানে কেউ তাঁর কথা শোনে না। অন্যদিকে মোদীজি বিশ্বের যেখানেই যান না কেন, সবাই তাঁকে নিয়ে উল্লাস করে অভ্যর্থনা জানায় বলেও মন্তব্য করেন অমিত শাহ।
অমিত শাহ (Amit Shah) বলেন, মোদীজি ভারতের গর্ব এবং প্রধানমন্ত্রীর কারণেই ভারত সব ক্ষেত্রে উন্নতি করেছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications