ত্রিপুরায় অধ্যক্ষ নির্বাচনের আগে 'চাপ কাটাতে' প্রদ্যোৎ কিশোরকে 'প্রস্তাব' অমিত শাহের! ফাঁপড়ে তিপ্রামোথা

ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে ফাঁপড়ে পড়েছে তিপ্রা মোথা। অধ্যক্ষ নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোন করে তাঁদের দাবি বিচার করে দেখতে একজন মধ্যস্থতাকারী নিয়োগে আশ্বাস দিয়েছেন।

অধ্যক্ষ নির্বাচনের আগে চাপে বিজেপি

অধ্যক্ষ নির্বাচনের আগে চাপে বিজেপি

২৪ মার্চ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচন। এই নির্বাচনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে সম্মিলিত বিরোধী প্রার্থী দিয়েছে বাম-কংগ্রেস এবং তিপ্রমোথা। প্রসঙ্গত ত্রিপুরায় বিধানসভায় ৬০ টি আসনের মধ্যে বিজেপি একা জিতেছে ৩১ টি আসনে। তাঁদের জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা পেয়েছে একটি আসন। অন্যদিকে বামেরা ১১, কংগ্রেস ৩ এবং তিপ্রামোথা পেয়েছে ১৩ টি আসন। বিজেপি অধ্যক্ষ প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে এই তিন দল দাবি করেছে, তিনটি ভোট তারা বিজেপির দিক থেকে টেনে আনতে পারবে। যা জেরে কার্যত রাতের ঘুম উড়ে দিয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের।

তিপ্রামোথার দাবি ও আলোচনা

তিপ্রামোথার দাবি ও আলোচনা

ত্রিপ্রামোথার মূল দাবি হল ত্রিপুরাকে ভেঙে সেখানকার উপজাতিদের জন্য বৃহত্তর ত্রিপ্রাল্যান্ড রাজ্য গঠন। ত্রিপুরায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার উপজাতি কল্যাণ নিয়ে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা-সহ অন্য নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলেন ৪ মার্চ।

বৃহস্পতিবার ভোরে ফোন

এদিন টুইট করে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে তাঁকে ফোন করেছিলেন কেন্দ্রয় স্বরাষ্ট্রমনন্ত্রী অমিত শাহ। তিনি (অমিত শাহ) তাঁর (প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা) স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও তিনি (অমিত শাহ) আশ্বাস দিয়ে বলেছেন এই মাসের ২৭ তারিখের মধ্যে একজন মধ্যস্থতাকারীর নাম তিনি ঘোষণা করবেন, যিনি ত্রিপুরার উপজাতিদের সাংবিধানিক দাবি নিয়ে কথা বলবেন। প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা আরও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসার অনুভূতি বুধবেন এবং যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সম্মান করবেন।

 তিপ্রামোথা ফাঁপড়ে

তিপ্রামোথা ফাঁপড়ে

এই পরিস্থিতি ফাঁপড়ে পড়ে গিয়েছে তিপ্রামোথা। ইতিমধ্যেই তাঁরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নির্বাচনের জন্য সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে আলোচনা করে বিজেপির বিরুদ্ধে সম্মিলিত বিরোধী প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়েছেন। কিন্তু প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের পরে বিধানসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নির্বাচনের লড়াইয়ে তারা যৌথ বিরোধী প্রার্থীর পাশে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে তিপ্রামোথার বিরুদ্ধে উপজাতিদের নিয়ে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলতে পারে বাম-কংগ্রেস। ফলে শেষ পর্যন্ত তারা কী করে এখন সেটাই দেখার।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+