বাংলাদেশিদের কাছে বাংলার আধার কার্ড, মারাত্মক তথ্য 'ফাঁস'শাহের! মমতার বিরুদ্ধে আনলেন আরও এক বড় অভিযোগ
Amit Shah Target Mamata Banerjee: বাংলাদেশি এবং রোহিঙ্গা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে (Amit shah On Bengal Government) তীব্র আক্রমণ অমিত শাহের। আজ বৃহস্পতিবার লোকসভায় Immigration and Foreigners Bill 2025 বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এই ইস্যুতে বক্তব্যও রাখেন। আর তা রাখতে গিয়েই কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান।
বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে বারবার জমি চেয়েও পাওয়া যাচ্ছে না। অনুপ্রবেশকারীদের প্রতি করুণা দেখাতেই এহেন গুরুত্বপূর্ণ বিষয়কে কার্যত অগ্রাহ্য করা হচ্ছে বলে মারাত্মক অভিযোগ শাহের (Amit Shah Target Mamata Banerjee) ।

'কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না মমতা সরকার'
ভারত-বাংলাদেশ গত কয়েক দফায় একাধিকবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় বারবার কাঁটাতার দেওয়ার দাবি উঠেছে। এদিন এই বিষয়টিকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ।
বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশে সীমান্ত ২২১৬ কিমি। যার মধ্যে ১৬৫৩ কিমি এলাকাজুড়ে কাঁটাতার বসে গিয়েছে। এমনকি বেড়ার পাশ দিয়ে রাস্তা পরজুন্ত তৈরি হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র ৫৬৩ কিলোমিটার এলাকা। এর মধ্যে ১১২ কিলোমিটার রয়েছে যেখানে নদী, নালা, পাহাড় ইত্যাদির কারণে বেড়া দেওয়া সম্ভব নয় বলে দাবি অমিত শাহের। আর বাকি ৪৫০ কিমি এলাকা পশ্চিমবঙ্গের সরকার জমি দিচ্ছে না বলে বেড়া দেওয়া যাচ্ছে না বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন।
Amit Shah Target Mamata Banerjee: ধৃত বাংলাদেশিদের কাছে বাংলার আধার কার্ড
শুধু জমিই নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ করেন শাহ। বলেন, অবৈধ ভাবে ভারতে থাকা মানুষদের বেআইনিভাবে পরিচয় পত্র দেওয়া হচ্ছে। বাংলাদেশি হোক কিংবা রোহিঙ্গারা আগে কংগ্রেস শাসনে অসম হয়ে ভারতে ঢুকত। আর এখন তৃণমূলের জমানায় বাংলার সীমান্ত হয়ে ঢুকছে বলে অভিযোগ শাহের।
আর এই বিষয়ে কথা বলতে গিয়ে তাঁর প্রশ্ন, তাঁদের আধার কার্ড নাগরিকত্ব কে দিচ্ছে? এমনকী গ্রেফতার হওয়া সকল বাংলাদেশিদের কাছ থেকে ২৪ পরগনা জেলার আধার কার্ড মিলছে বলেও এদিন সংসদে কার্যত বোমা ফাটান শাহ। তাঁর কথায়, তৃণমূলই তাদের আধার কার্ডের ব্যবস্থা করে দেয়। এমনকী ভোটার কার্ডও পেয়ে যায়। আর তা নিয়েই দিল্লি আসে বলে অভিযোগ।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications