২০০০ টাকার নোট প্রত্যাহারে নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিরোধীরা, পাল্টা তোপ অমিত মালব্যর

আবারও নোট বাতিল। এবার ২০০০ টাকার নোট বাতিল। তবে সেই অর্থে বাতিল নয়। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে তারা ২০০০ টাকার নোট আর ছাপাবে না। যার যার কাছে ২০০০ টাকার নোট রয়েছে সেগুলি ব্যাঙ্কে ফেরত দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা জনমানসে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে অভিযোগ করেছেন, রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত নিয়ে যেভাবে বিরোধীরা আসরে নেমেছেন তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

অমিত মালব্য

গতকাল রাতে রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরেই অবিজেপি রাজনৈতিক দলগুলি তীব্র আক্রমণ শানিয়েছে। তাঁরা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও সাধারণ মানুষকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে ছাড়লেন। নোট বাতিলের সময় যেভাবে গরিব মানুষ চরম হয়রানির শিকার হয়েছিলেন আবারও সেই পরিস্থিতির শিকার হবেন তাঁরা।

অমিত মালব্য

বিরোধীদের এই আক্রণকে পাল্টা নিশানা করে অমিত মালব্য বলেছেন, করোনাকালে করোনা ভ্যাকসিন নিয়ে যেভাবে গুজব ছড়িয়েছিলেন বিরোধীরা। সেভাবেই আবারও রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত নিয়ে গুজব ছড়াচ্ছে তারা। তাঁদের গুজবের জেরেই সাধারণ মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

কংগ্রেস গতকালই রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, মোদী সরকার নিজেকে বিশ্বগুরু বলে মনে করছে। যেভাবে রাতারাতি পর পর নোট বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে তাতে চরম দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও তীব্র আক্রমণ শানিয়েছেন এই নিয়ে। তিনি অভিযোগ করেছেন ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল করে রাতারাতি সাধারণ মানুষকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়েছিল।

এরা এমন সরকার চালায় যে প্রথমে সিদ্ধান্ত ঘোষণা করে। তারপরে ভাবে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরও গতকাল এই নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হয়েছেন এখানে। তার জেরে বিপুল ভ ভোগান্তির শিকার হয়েছিল সাধারণ মানুষ। গরিব মানুষ দিনের পর দিন এটিএমের লাইনে দাঁড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+