প্রতারণার অভিযোগ! ছত্তিশগড়ে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে অমিত যোগীকে গ্রেফতার করল পুলিশ। অমিত যোগীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে অমিত যোগীকে গ্রেফতার করল পুলিশ। অমিত যোগীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী হলফনামায় তিনি নিজের জন্মস্থান নিয়েও মিথ্যা দাবি করেছিলেন বলে অভিযোগ। বছর ৪২-এর অমিত যোগীকে বিলাসপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজেপি নেতা সমীরা পাইক্রার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে। ২০১৩ সালে ছত্তিশগড়ের মারওয়াহি বিধানসভা কেন্দ্র থেকে তিনি অমিত যোগীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
হেরে যাওয়ার পরেই হাইকোর্টে সমীরা পাইক্রা অভিযোগ জানান অমিত যোগী জাত ও জন্ম তারিখ নিয়ে। গত সপ্তাহে আদালত আবেদন খারিজ করে জানায় যে বিধানসভা নিয়ে অভিযোদ জানানো হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর বিজেপি নেত্রী নতুন করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
আবেদনে বিজেপি নেত্রী অভিযোগ করেন, অমিত যোগী জন্মের সাল হিসেবে ১৯৭৮ সালের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি জন্মের স্থান হিসেবে ছত্তিশগড়ের সারবেহেরা গাউরেলা গ্রামে কথা উল্লেখ করেছেন। কিন্তু আসল তথ্য হল ১৯৭৭ সালে টেক্সাসে তাঁর জন্ম।












Click it and Unblock the Notifications