করোনা লকডাউনে স্বামীকে নিয়ে টানাটানি দুই স্ত্রীর, বরকে ঘরে আনতে পুলিসে ফোন প্রথম পক্ষের
করোনা ভাইরাসের লকডাউনে এক নতুন সংকট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে। জমে উঠেছে দুই সতীনের লড়াই।
করোনা ভাইরাসের লকডাউনে এক নতুন সংকট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে। জমে উঠেছে দুই সতীনের লড়াই। লকডাউনের মাঝে সতীনের ঘর থেকে স্বামীকে ফেরাতে পুলিসকে ফোন করলেন প্রথম পক্ষের স্ত্রী। পুলিসের কাছে প্রথম পক্ষের স্ত্রী অভিযোগ করেছেন দুই স্ত্রীর সঙ্গে সময় কাটানোর যে চুক্তি তাঁর স্বামী করেছিলেন সেটার খালাফ করা হয়েছে।

অর্থাৎ দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে নির্ধারিত সময়ের থেকে অতিরিক্ত সময় কাটিয়ে ফেলেছেন তাঁর স্বামী। চুক্তি মত এখন তাঁর সঙ্গে থাকার কথা স্বামীর। কিন্তু সেটা তিনি করেননি। তাই পুলিসকে তাঁর স্বামীকে দ্বিতীয় পক্ষের স্ত্রীর কাছ থেকে এনে দেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গিয়েছেন উমেশ (৪০) নামে বেঙ্গালুরুর বািসন্দা প্রথম বিয়ের ১০ বছর পর দ্বিতীয় বিয়ে করেন। কাউকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেছিলেন উমেশ। দ্বিতীয় স্ত্রীও জানতেন না উমেশের প্রথম স্ত্রী রয়েছে। জানাজানি হওয়ার পর প্রথম পক্ষের স্ত্রী পুলিসের দ্বারস্থ হন। আইনি পথ না যাওয়ার অনুরোধ জানিয়ে উমেশ দুই স্ত্রীয়ের সঙ্গে সময় কাটানোর চুক্তি করেছিলেন। কিন্তু লকডাউনে সেই চুক্তি ভেঙে যায়।












Click it and Unblock the Notifications