বায়ু প্রতিরক্ষা খাতে ভারতকে ১৯০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা

বায়ু প্রতিরক্ষা খাতে ভারতকে ১৯০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা

ভারত-আমেরিকার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করতে এবার নতুন উদ্যোগ নিতে দেখা গেল ট্রাম্পকে। এবার ভারতের হাতে আসতে চলেছে আনুমানিক ১৯০ কোটি মার্কিন ডলার বা ১.৯ বিলিয়ন মার্কিন ডলারের একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম বা আইএডিডাব্লু।

বায়ু প্রতিরক্ষা খাতে ভারতকে ১৯০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা

সম্প্রতি বায়ু প্রতিরক্ষা খাতে ভারতের হাত আরও শক্ত করতে বর্তমানে ভারতে এই উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে আমেরিকার এই ঘোষণা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সম্পৃক্ত করবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

মার্কিন কংগ্রেসের তরফে সম্পর্কিত এই প্রসঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তারপরই এক সরকারের থেকে আর এক সরকারের কাছে এই প্রতিরক্ষা সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মার্কিন প্রতিরক্ষা বিভাগ। সূত্রের খবর, কিছুদিন আগে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের (আইডিএস) শীর্ষ আধিকারিকদের বায়ু প্রতিরক্ষা খাতে ভারতের শক্তি আরও জোরদার করতে বেশ কিছু নির্দেশিকা দেন বলেও জানা যাচ্ছে এর জন্য জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত একটি সময়সীমাও ঠিক করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+