আগেই থাবা বসিয়েছে পারকিনসন, এবার করোনা কবলে এলগার পরিষদ মামলায় অভিযুক্ত স্ট্যান স্বামী
আগেই থাবা বসিয়েছে পারকিনসন, এবার করোনা কবলে এলগার পরিষদ মামলায় অভিযুক্ত স্ট্যান স্বামী
কয়েকদিন আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল জেলেই মরব তবু হাসপাতালে যাব না। এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সেই স্ট্যান স্বামী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে গত প্রায় ৭ মাস ধরে মুম্বইয়ের তালোজা জেলে বন্দি ৮৩ বছরের জেসুট যাজক তথা এই আদিবাসী অধিকার রক্ষাকর্মী। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় বোম্বে হাইকোর্ট। কিন্তু তাতে সটান না করে দেন এই অশীতিপর সমাজকর্মী।

কিন্তু শরীরে পারকিনসন সহ একাধিক মারণব্যাধী বাসা বাধায় চিকিৎসার জন্য একপ্রকার কার্যত জোর করেই তাঁকে গত ২৮ মে নভি মুম্বইয়ের হোলি ফ্যামেলি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর। এখানেই তার বর্তমানে করোনা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি তাঁর শরীরে একাধিক করোনা উপসর্গ দেখা গিয়ে করোনা টেস্টের নির্দেশ দেন চিকিৎসকেরা। তারপরেই রবিবার তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে বলে জানান তাঁর আইনজীবী মিহির দেশাই।
যদিও মিহির দেশাইের অভিযোগ হাসাপাতালে স্থানান্তরিত করার আগেই করোনার কবলে পড়েছেন এই বরিষ্ঠ সমাজকর্মী। জেলে ঠিক মতো দেখাশোনার অভাব, অস্বাস্থ্যকর পরিস্থিতিতি থাকার কারণেই সহজে করোনা ছড়াচ্ছে বলে তার মতো। এমনকী দীর্ঘদিন জেলবন্দি থাকার জেরে গত কয়েক সপ্তাহে স্ট্যান স্বামীর ব্যাপক শারীরিক অবস্থার অবনিত হয় বলেও তাঁর অভিযোগ। এই বিষয়ে সরকারকে একাধিকবার বলা হলেও কোনো লাভ হয়নি। এমনকী আরটি-পিসিআর টেস্টের সুবিধাটুকুও মেলেনি বলে তাঁর অভিযোগ।












Click it and Unblock the Notifications