Vande Bharat: শুধু অমৃত ভারত নয়, দিল্লি যেতে আরও একটা বন্দে ভারত চালাবে রেল! রুট জানলে অবাক হবেনই
Vande Bharat Express Train: সামনেই বিহারে বিধানসভা নির্বাচন ((Bihar Assembly Election 2025) । সে রাজ্যের ভোট বিজেপির কাছে এবার প্রেস্টিজিয়াস ফাইট। আর সেদিকে তাকিয়ে একেবারে দরজা মোদী সরকার। বিহারের জন্য বিপুল ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক ট্রেনের ঘোষণা করা হয়েছে। যা খবর, চলতি মাসেই নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পেতে পারে বিহার। এখনও পর্যন্ত যা খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৪ এপ্রিল সহরসা-নয়াদিল্লি অমৃত ভারত ট্রেনটির উদ্বোধন করতে পারেন। মধুবনি থেকে এই ট্রেনের উদ্বোধন করার কথা আছে তাঁর।
ইতিমধ্যে আরও একটি বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালানোর খবর আসছে। যা সহরসা থেকে দিল্লি পর্যন্ত চালানো হবে। তবে, এর রুট অমৃত ভারত থেকে আলাদা হবে বলেই দাবি livehindustan বলে এক সংবাদমাধ্যমের। প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যেই সমস্তীপুর রেলমন্ডল সহরসা থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে।

বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে। সিনিয়ার ইঞ্জিনিয়াররা এই বিষয়ে কাজ চালাচ্ছেন বলেই খবর।
Vande Bharat Express Train: বন্দে ভারত ট্রেন চলবে মুজাফফরপুর হয়ে
রেলের এক আধিকারিকদের কোট করে ওই সংবাদমাধ্যম জানাচ্ছেন, সহরসা থেকে দিল্লি পর্যন্ত যে বন্দে ভারত (Vande Bharat Express Train) চলবে তা মুজাফফরপুর হয়ে চলবে। জোর কদমে চলছে প্রস্তুতি। আর সেই প্রস্তুতি শেষ হলেই টাইমটেবিল জারি করা হবে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেনটি মুজাফফরপুর থেকে দিল্লি পৌঁছাতে মাত্র ১৩ ঘন্টা সময় নেবে। বরিনি, সমস্তিপুর, মুজাফফরপুর, হাজিপুর, পাটলিপুর, ডিডিইউ, লখনউের রাস্তা হয়ে দিল্লি পৌঁছে যাবে এই ট্রেন।
Vande Bharat Express Train: অমৃতভারত চলবে কোন পথে?
সহরসা থেকে দিল্লি পর্যন্ত প্রস্তাবিত অমৃত ভারত ট্রেনটির (Vande Bharat Express Train) উদ্বোধন করা হবে দারভাঙ্গা, সীতামারহি হয়ে চালানো হবে। ইতিমধ্যে সমস্তিপুর রেল মণ্ডল ইতিমধ্যে নয়া অমৃত ভারত ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে কয়েক দফায়। তা সম্পূর্ণভাবে সফল হয়েছে বলেও জানা যাচ্ছে। এখন শুধুই অপেক্ষা উদ্বোধনের। নয়া এই অমৃত ভারত ট্রেন চালু হলে খুব সস্তায় বিহারের মানুষ দিল্লি পৌঁছে যেতে পারবেন। তাও আবার অত্যাধুনিক ট্রেনে।












Click it and Unblock the Notifications