আধার কার্ড না থাকলে এই মন্দিরে বিয়ে করতে পারবেন না!
আলমোরা, ১০ অক্টোবর : বালবিবাহে রাশ টানতে অভিনব পদক্ষেপ নিয়েছে আলমোরার চিতাই গোলু দেবতা মন্দিরের পুরোহিতরা। বিয়ে করতে আসা পাত্র-পাত্রীর আধার কার্ড দেখে তারপর বিয়ে দেওয়া হয় এই মন্দিরে। অর্থাৎ আধার কার্ড না দেখাতে পারলে হাজার চেষ্টা করেও এই মন্দিরে বিয়ে করা যাবে না।[(ছবি) আধার নম্বর না থাকলে এই সুবিধাগুলো হাতছাড়া হতে পারে আপনার!]
বছরে প্রায় ৪০০টি বিয়ে হয়ে থাকে আলমোরার এই মন্দিরে। বিয়ের মরশুমে প্রত্যেকদিন প্রায় ৪-৫টি করে বিয়ে হয় এখানে। বিয়ের সঙ্গে আধার কার্ডের কী যোগ? কেনই বা আধার কার্ড ছাড়া বিয়ে দেওয়া হয় না এখানে? বিষয়টি ব্যাখ্যা করেছেন এই মন্দির কমিটির কোষাধ্যক্ষ তথা পুরোহিত হরি বিনোদ পন্ত বিষয়টি ব্যাখ্যা করেছেন। [(ছবি) বিয়ের পিঁড়িতে বাবুল সুপ্রিয়, অভিনন্দন জানাতে হাজির প্রধানমন্ত্রী]

পুরোহিতমশাইয়ের কথায়, "যেহেতু মন্দিরে প্রচুর সংখ্যায় বিয়ের অনুষ্ঠান হয়, তাই সবসময় নাম বা ঠিকানা মিলিয়ে দেখা সম্ভব হয় না। অনেকেই রাজ্যের বাইরে থেকে এখানে বিয়ে করতে আসেন। এখন সবার ক্ষেত্রে তাদের বয়স যাচাই করা সম্ভব হয় না। বিয়ের ন্যূনতম বয়স বয়স হয়েছে কি না তা মিলিয়ে দেখা সম্ভব হয় না।" [কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য]
পুরোহিতমশাই আরও বলেন, এর আগে বহুবার দেখা গিয়েছে, অনেকসময় অনেকের বিয়ে দেওয়ার পর জানা গিয়েছে, নব বর বধূর মধ্যে একজন বা দুজনেরই বয়স বিবাহযোগ্য নয়। এই ধরণের সমস্যা এড়াতেই মন্দিরের কমিটির তরফে আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications