এবার সরাসরি নরেন্দ্র মোদীকে বিদ্রুপ এনডিএ শরিক শিবসেনার

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তৈরি শব্দবন্ধনী 'চৌকিদার চোর হ্যায়' দিয়ে।

রাফালে বিমান কেনা বিতর্কে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তোগ দেগে জোর প্রচার করেছিল কংগ্রেস। দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার সেই একই ধ্বনি শোনা গেল বিজেপির সঙ্গী তথা এনডিএ সরকারের শরিক শিবসেনার মুখে।

চৌকিদার চোর হ্যায়, এবার বিজেপি সঙ্গীর মুখে মোদী বিদ্রুপ

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তৈরি শব্দবন্ধনী 'চৌকিদার চোর হ্যায়' দিয়ে। বিজেপির সঙ্গী হলেও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে শিবসেনা আলাদা লড়েছে। আর কেন্দ্রে থেকেও বিজেপির বিরুদ্ধে বারবার কড়া সমালোচনায় সরব হয়েছে।

মহারাষ্ট্রের পান্ধারপুর এলাকায় সভা করে উদ্ধব নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তাঁর কর্মকাণ্ডকে তামাশা বলে তোপ দাগেন। মন কি বাত অনুষ্ঠানকেও দেখনদারি বলে অভিহিত করেন উদ্ধব।

হিন্দুত্ব ও কৃষকদের সমস্যা থেকে মুখ ফিরিয়ে নেওয়া দলের সঙ্গে শিবসেনা কীভাবে কাজ করবে, সেটা প্রত্যাশা করাই ভুল বলে উদ্ধব দাবি করেছেন।

প্রসঙ্গত, ২৮৮ বিধানসভার মহারাষ্ট্রে শিবসেনা অন্তত ৫০ শতাংশ আসন পাবে বলে দাবি করেছে। যদিও শেষ নির্বাচনে শিবসেনা ৬৩টি আসন পেয়েছে। বিজেপি পায় ১২১টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+