৬,৪০০ কোটি বরাদ্দ, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় খরচ হয়েছে অর্ধেক
কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বর্তমান আর্থিক বছরে কোনও অর্থই খরচ হয়নি। যদিও এই স্বাস্থ্য বীমা প্রকল্প দেশের দরিদ্রদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য ইঙ্গিত দেয়। কিন্তু এই অর্থ বর্তমান আর্থিক বছরে খরচ হয়নি বলে জানা গিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পিএমজেএওয়াই–অনুযায়ী সংশোধিত টাকা অর্থ মন্ত্রক ৬,৪০০ কোটির বদলে ৩,২০০ কোটি টাকা বরাদ্দ করে। তা সত্ত্বেও দু’দিন আগে ঘোষণা করা কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের জন্য মোট ৬,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবার বা ৫০ কোটিরও বেশি ব্যক্তিকে নগদহীন ও ৫ লক্ষ থেকে ১০.৭৪ কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে এই প্রকল্পটি চালু করা হয়। এই কর্মসূচীটি পরিচালনকারী সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে এই প্রকল্পের অর্থ মূলতঃ পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা ও দিল্লি এই চারটে রাজ্যের জন্য। তবে সরকারি তথ্য বলছে, এই প্রকল্পের অন্তর্গত ২০১১ সালের সামাজিক, আর্থিক ও জাতিগত জনগণনা অনুসারে ৩০ শতাংশ সুবিধাভোগীকেও খুঁজে পাওয়া যায়নি।
এর পাশাপাশি সবচেয়ে বেশি জনবহুল রাজ্য হিসাবে পরিচিত উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশেও এই প্রকল্পে কাজ হলেও, যে পরিমাণ তহবিল প্রয়োজন তা এই প্রকল্পের অন্তর্গত খরচ হয়নি। জানিয়েছেন সরকারি এক আধিকারিক। তিনি জানিয়েছেন, যে সব রাজ্যগুলিতে এই প্রকল্পটি চলছে তার শহুরে অঞ্চলে ৬০ শতাংশ ও গ্রামীণ অঞ্চলে মাত্র ৮০ শতাংশ সুবিধাভোগীদের পাওয়া গিয়েছে। তথ্য অনুসারে ১০.৭৪ কোটি পরিবারের জন্য এই প্রকল্পটি হলেও তা নথিভুক্ত করা হয়েছে ৬ কোটি পরিবারকে। তার মানে বড় অংশের জনসংখ্যা শুধুমাত্র সচেতনতার অভাবে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গিয়েছে, এই প্রকল্পের অন্তর্গত মোট ৮০.৩৫ লক্ষ হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে গুজরাট, তামিলনাড়ু এবং কেরালার শীর্ষে রয়েছে তবে বৃহত্তর রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে হাসপাতালে ভর্তি প্রত্যাশার চেয়ে কম।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications