সেনা-আমলাতন্ত্র বিজেপির 'প্রচারক'! খাড়গের নিশানায় মোদী সরকার, পাল্টা জবাব বিজেপি সভাপতির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। সরকারি আদেশের মাধ্যমে আমলাতন্ত্র ও সেনাবাহিনীর রাজনীতিকরণের অভিযোগ তিনি করেছেন। চিঠিতে তিনি সরকারি নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি করেছেন।
প্রসঙ্গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ভারত সরকারের গত নয় বছরের ভাল কাজ তুলে ধরতে যুগ্মসচিব, ডিরেক্টর এবং উপসচিব পর্যায়ের আধিকারিকদের রথ প্রভারিস হিসেবে দেশের ৭৬৫ টি জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সরকারি প্রকল্পের প্রচারের জন্য বার্ষিক ছুটিতে থাকা সেনাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। সে সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রক নির্দেশিকা জারি করে ৯ অক্টোবর।

এখানেই আপত্তি জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তিনি সরকারি আধিকারিক এবং সেনাবাহিনীর সদস্যদের ক্ষমতাসীন বিজেপির বিপণন এজেন্টে পরিণত করার অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী দেওয়া চিঠি তিনি সেনা-আমলাদের বিজেপির প্রচারক করে তোলার অভিযোগ করেছেন।
সাধারণভাবে সরকারি আধিকারিক এবং সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। এক্ষেত্রে তাঁদেরকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ করেছেন কংগ্রেস প্রধান। তিনি বলেছেন, এমন একটা সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সময় ইডি, আয়কর বিভাগ, সিবিআই বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে।
কংগ্রেস সভাপতি বলেছেন, কেন্দ্রের নির্দেশিকা সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস ১৯৬৪ লঙ্ঘন করেছে। সেই রুলসে বলা হয়েছে, কোনও সরকারি কর্মী কোনও রাজনৈতিক কার্যকলাপে অংশ নেবেন না। কংগ্রেস প্রধান বলেছেন, নির্দেশিকায় শুধুমাত্র গত নয় বছরের কথা বলা হলেও, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এটি যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেছেন, যদি বর্তমান সরকার বিপণনের কার্যক্রমের জন্য বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়োগ করে, তাহলে দেশের শাসনব্যবস্থা আগামী ছয়মাসের জন্য স্থবির হয়ে পড়বে। তিনি বলেছেন, আমাদের গণতন্ত্র ও আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য ওপরের আদেশগুলি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।
এদিকে এই চিঠির প্রেক্ষিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা খাড়গেকে পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেছেন, সরকারি প্রকল্পগুলি যাতে সবার কাছে পৌঁছয়, যাতে কেউ বাদ না পড়ে, না নিশ্চিত করতেই তৃণমূল স্তরে পৌঁছনোর চেষ্টা। কিন্তু সেখানেও কংগ্রেসের আপত্তি রয়েছে। তিনি বলেছেন, কংগ্রেস দরিদ্রদের দারিদ্রের মধ্যে রাখতে চায়। তাই তারা স্যাচুরেশন ড্রাইভের বিরোধিতা করছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications