গোমাংস খাওয়ার অভিযোগ , বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা হরিয়ানায়
বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হল হরিয়ানায়। গোমাংস খাওয়ায় তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গিয়েছে। হরিয়ানার চারকি ধারি জেলায় ঘটেছে এই ঘটনা। ২৬ বছরের ওই যুবকের নাম সাবির মালিক।
গত ২৭ অগাস্ট এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসে করে যাচ্ছিলেন তিনি। সেসময় তার উপর হামলা চালায় উন্মত্ত জনতা। লোহার রড দিয়ে তাঁকে এলোপাঠারি মারা হয়। সেই যুবক ভাঙাচোরা বিক্রি করছিলেন বলে জানা গিয়েছে। সাবির গো মাংস খেয়েছে বলে হামলা চালানো হয়। বেধড়ক মারে সেখানেই মারা যায় ওই যুবক।

এখনও পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিষেক মোহিত, রবীন্দর, কামালজিৎ, সাহিল। তাদের অভিযোগ গোমাংস খেয়েছিল সাবির সহ আরেকজন। সেখানে সাবিরকে মারধর করার সময় সেখানে অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযুক্ত যুবকেরা সাবিরকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে মারধর করে ।
এখনও পর্যন্ত এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে দুই নাবালকও রয়েছেন। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই ঘটনার নেপথ্যে আর কোনও যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications