মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন অন্যদের মতো তিনি নিজেও, কংগ্রেস নেতা গুলাম নবির স্বীকারোক্তিতে জল্পনা

দিন কয়েক আগেই সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসের (Congress) পুনরুজ্জীবনের প্রস্তাব পেশ করেছিলেন। আর এদিন গুলাম নবি আজাদ (ghulam nabi azad) বললেন সবকটি রাজনৈতিক দলই জাতিগত এবং ধর্মীয় লাইনে বিভাজন (division ) তৈরি কর

দিন কয়েক আগেই সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসের (Congress) পুনরুজ্জীবনের প্রস্তাব পেশ করেছিলেন। আর এদিন গুলাম নবি আজাদ (ghulam nabi azad) বললেন সবকটি রাজনৈতিক দলই জাতিগত এবং ধর্মীয় লাইনে বিভাজন (division ) তৈরি করে। এব্যাপারে তিনিও যে দায়ী, তা স্বীকার করে নিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তবে তিনি সমাজকে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন। পাশাপাশি প্রত্যেকের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার কথাও বলেছেন।

মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন অন্যদের মতো তিনি নিজেও, কংগ্রেস নেতা গুলাম নবির স্বীকারোক্তিতে জল্পনা

জম্মুর এক অনুষ্ঠানে গুলাম নবি আজাদ বলেছেন, রাজনৈতিক দলহুলি ধর্ম, বর্ণ এবং অন্য বিষয়ের ওপরে বিভাজন তৈরি করে। তিনি এর জন্য কংগ্রেস এবং নিজেকেও দায়ী করেছেন। তবে তিনি বলেছেন সুশীল সমাজকে একসঙ্গে থাকতে হবে। তিনি বলেছেন, রাজ্যে যা ঘটেছে কিংবা ঘটছে তার পিছনে রয়েছে পাকিস্তান এবং তাদের সমর্থিত জঙ্গিরা। এর ফলে হিন্দু, কাশ্মীরি পণ্ডিত, কাশ্মীরি মুসলমান এবং ডোগরারাও ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মন্তব্য এমন একটা সময়ে এল, যখন কাশ্মীর ফাইলস চলচ্চিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত শতকের ৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের রাজ্য ছাড়া নিয়ে পরিচালর বিবেক অগ্নিহত্রীর ছবি নিয়ে দ্বিধাবিভক্ত দেশের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্র। কেই এই চলচ্চিত্রকে সমর্থন করছেন, অন্যরা একটি সম্প্রদায়কে এর জন্য দায়ী করার বিরুদ্ধে। চলচ্চিত্রটিকে একপেশো বলেও সমালোচনা করেছেন অনেকে।
চলচ্চিত্রটি কেন্দ্রীয় সরকারের সমর্থন পেয়েছে। প্রধানমন্ত্রী মোদী থেকে সুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য বিজেপি নেতারা এই চলচ্চিত্রের প্রশংসা করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই চলচ্চিত্রের কর মকুবও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+