২০১৯-এর 'সেমিফাইনাল যুদ্ধ'-র ফলেই তপ্ত হবে শীতকালীন অধিবেশন
সংসদে শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১০ ডিসেম্বর এই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে।
সংসদে শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১০ ডিসেম্বর এই সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। ১২ ডিসেম্বরের ৫ রাজ্যের ভোটের ফলে আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে ভোটের ফল নিয়ে অধিবেশন যে তপ্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের শীতকালীন অধিবেশন কীভাবে মসৃনভাবে চালানো যায় তা নিয়েই এই বৈঠক বলে জানা গিয়েছে।
১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি চলবে সংসদের শীতকালীন অধিবেশন।
সংসদের শীতকালীন অধিবেশন সাধারণত নভেম্বর মাসে শুরু হয়। কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন চলতে থাকায় তা পিছিয়ে যায়।
এই শীতকালীন অধিবেশনের অপর এক বৈশিষ্ট্যও রয়েছে। ২০১৯-এর নির্বাচনের আগে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন এটি।












Click it and Unblock the Notifications