চিটফান্ড সম্মেলন হতে চলেছে ভারতের এই রাজ্যে, জানেন সারা দেশে কত টাকার লেনদেন এই সেক্টরে?
চিটফান্ড নামটা শুনলেই বাংলার বুকে দাঁড়িয়ে গা কেমন যেন ছ্যাৎ করে ওঠে। এ পোড়া বাংলায় চিটফান্ড নিয়ে যা কাণ্ডকারখানা অতীতে হয়েছে, তাতে সেটাই স্বাভাবিক। তবে চিটফান্ড মানেই কি লোকঠকানো? বাঙালি হয়ে এই উত্তর খোঁজার চেয়ে আসুন চোখ রাখা যাক আসল খবরে। ঘটনা হল, বেঙ্গালুরুতে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া চিট ফান্ডস সামিট ২০২৫।
এদিন বৃহস্পতিবার কর্ণাটক চিটস্টার্স অ্যাসোসিয়েশন এই আয়োজনের ঘোষণা করেছে। এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় চিটফান্ড কোম্পানি এবং বিশেষজ্ঞরা একত্রিত হয়ে এর ডিজিটাল রূপরেখা নিয়ে আলোচনা করবেন।

অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের অনানুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি চিটফান্ডগুলি বর্তমানে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তি এই খাতে অভূতপূর্ব স্বচ্ছতা, দক্ষতা এবং অন্তর্ভুক্তি নিয়ে আসছে। আরও বলা হয়েছে, "বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এতে এখন ব্লকচেন, মোবাইল পেমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদ্ভাবনগুলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।"
জানা গিয়েছে, সংগঠিত চিটফান্ড শিল্পের বার্ষিক আয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সেখানে দেশব্যাপী প্রায় ৩০ হাজার রেজিস্টার্ড সংস্থা রয়েছে। তবে, রেজিস্টার্ড নয়, এমন ক্ষেত্র অনেক বড়। এবং এর বার্ষিক লেনদেন প্রায় ৩০ লক্ষ কোটি টাকা। যা আনুষ্ঠানিক বাজারের চেয়ে ৩০ থেকে ১০০ গুণ বেশি।
দক্ষিণ ভারতে এর রমরমা এখনও বেশি। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং কেরল সম্মিলিতভাবে মোট পরিমাণের প্রায় এক-তৃতীয়াংশ অবদান রাখে। কেরলে শুধুমাত্র কেএসএফই (KSFE) বছরে ১২ হাজার কোটি টাকা আয় করে, অন্যদিকে কর্ণাটকের আয় প্রায় ৬ হাজার কোটি টাকা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications