করোনা লকডাউন, দেশে বিমান পরিষেবা নিয়ে নতুন ঘোষণা ডিজিসিএ-র
করোনা লকডাউনের সময়সীমা বর্ধিত হওয়ার প্রভাব পড়ল ভারতীয় বিমান শিল্পেও। এদিন প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বৃ্দ্ধি করার কথা ঘোষণা করার পর ডিজিসিএ জানিয়ে দেয়
করোনা লকডাউনের সময়সীমা বর্ধিত হওয়ার প্রভাব পড়ল ভারতীয় বিমান শিল্পেও। এদিন প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বৃ্দ্ধি করার কথা ঘোষণা করার পর ডিজিসিএ জানিয়ে দেয় ৩ মে মধ্যরাত পর্যন্ত সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হবে।

৩ মে পর্যন্ত লকডাউন, ঘোষণা প্রধানমন্ত্রীর
এদিন সকাল ১০ টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউনের সময়সীমা। আপাততভাবে প্রথম সপ্তাহ অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন কঠোরভাবে অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

৩ এপ্রিল পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত
রেলের তরফে জানানো হয়েছে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়ার কারণেই রেলের তরফে পরিষেবা দেওয়ার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রেলের যাত্রী পরিষেবা ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল করার কথা জানানো হয়েছিল। এদিন জানিয়ে দেওয়া হয় ৩ মে পর্যন্ত সারা দেশে রেল পরিষেবা বন্ধ থাকবে।

বন্ধ আন্তঃরাজ্য বাস পরিষেবা
লকডাউন শুরু হওয়ায় প্রায় শুরু থেকেই আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি পণ্য পরিষেবা চালু রাখা হয়েছে।

বিমান পরিষেবা বন্ধ থাকবে ৩ মে মধ্যরাত পর্যন্ত
এদিন প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করার পরেই ডিজিসিএ-র তরফে ঘোষণা করা হয়েছে, সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা ৩ মে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।

দেশে ২৪ মার্চ মধ্যরাত থেকে বন্ধ বিমান পরিষেবা
প্রধানমন্ত্রী ২৪ মার্চ রাত আটটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২৫ মার্চ থেকে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেন। সেদিন মধ্য রাত থেকেই সারা দেশে বিমানে যাত্রী পরিবহণ বন্ধ হয়ে যায়। তবে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে কার্গো পরিষেবা বজায় রয়েছে। এর জেরে সারা দেশে বিভিন্ন বিমান সংস্থার ৬৫০ বিমানের উড়ান বন্ধ রয়েছে।












Click it and Unblock the Notifications