সক্রিয় আলকায়দা! হতে পারে পাঠানকোটের মতো হামলা
পাঠানকোটের মতোই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিগুলির ওপর হামলার পরিকল্পনা করছে আলকায়দা। সূত্রের খবর এমনটাই। ২০১৬-র ২ জানুয়ারিপাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
পাঠানকোটের মতোই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিগুলির ওপর হামলার পরিকল্পনা করছে আলকায়দা। সূত্রের খবর এমনটাই। ২০১৬-র ২ জানুয়ারি পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তবে এই হামলা চালাতে তারা জৈশ-ই-মহম্মদের সাহায্য চাইছে বলে সূত্রের খবর। এব্যাপারে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ঘাঁটিগুলিকেই বেছে নেওয়া হতে পারে।
২০১৬-য় পাঠানকোটে হামলায় হামলাকারী সব জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনারা। যদিও বেশ কয়েকজন সেনার মৃত্যুও হয়েছিল সেই হামলায়।

নিরাপত্তা ঘাঁটিতে হামলার পরিকল্পনা
সূত্রের খবর অনুযায়ী, আলকায়দা জঙ্গি আবদুল্লা আলহান্দ ভারতীয় নিরাপত্তা ঘাঁটিগুলির ওপর হামলার পরিকল্পনা করছে ওই একই উপায়ে। এই হামলার জন্য অবশ্য আত্মঘাতী বাহিনীকে ব্যবহারের কথা চিন্তু করা হয়েছে। এই ধরনের হামলায় ক্ষতির পরিমাণও অনেক বেশি হয়।

সাহায্যে জৈশ-ই-মহম্মদ
আলকায়দা জঙ্গি আবদুল্লা আলহান্দ হামলার পরিকল্পনা নিয়ে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সাহায্য চেয়েছে বলেও সূত্রের খবর। তবে এই হামলা তাদের নেতৃত্বেই করতে চায় আলকায়দা।

প্রাথমিক টার্গেট জম্মু ও কাশ্মীর
ভারতে হামলার পরিকল্পনা কোন পর্যায়ে রয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। সূত্রের খবর অনুযায়ী, আলকায়দার প্রাথমিক টার্গেট রয়েছে জম্মু ও কাশ্মীরে থাকা
ভারতীয় সেনা এবং অন্য নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানের দফতর।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications