১ কিলোমিটার চলেই থমকে গেল অখিলেশের হাই-টেক 'রথ'

মার্সেডিজ বাস এনে সাড়ম্বরে শুরু হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের 'বিকাশ রথ যাত্রা'। কিন্তু এক কিলোমিটার চলতে না চলতেই থমকে গেল দ্বিতীয় ইনিংসে স্বপ্ন চোখে নেওয়া অখিলেশের হাই-টেক 'রথ'।

লখনউ, ৩ নভেম্বর : মার্সেডিজ বাস এনে সাড়ম্বরে শুরু হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের 'বিকাশ রথ যাত্রা'। কিন্তু এক কিলোমিটার চলতে না চলতেই থমকে গেল দ্বিতীয় ইনিংসে স্বপ্ন চোখে নেওয়া অখিলেশের হাই-টেক 'রথ'। ফলে অগত্যা ভরসা সেই হুড খোলা এসইউভি।

উত্তরপ্রদেশের ক্ষমতায় দ্বিতীয় ইনিংস শুরু করার আগে লাল টুকটুকে হাই-টেক মার্সেডিজ গাড়ি বাস-কে নিজের 'রথ' বানিয়ে রাজ্য সফরে বেরন অখিলেশ। এই 'বিকাশ রথ যাত্রা'-র উদ্বোধন করেন তাঁর বাবা মুলায়ম যাদব। পারিবারিক কোনও কোন্দল এই বার্তাটাই স্পষ্ট করে তুলে ধরতে অখিলেশের রাজ্য সফরের যাত্রায় হাজির ছিলেন কাকা শিবপাল যাদবও।

১ কিলোমিটার চলেই থমকে গেল অখিলেশের হাই-টেক 'রথ'

এই অনুষ্ঠান নিয়ে প্রথম থেকে তোড়জোর করা হলেও, পরিস্থিতি বারবারই যেন যাদব পরিবারের প্রতিকুলে চলে যাচ্ছিল। অনুষ্ঠানের মঞ্চে যেখানে যাদব পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে, সেখানেই দর্শকদের মধ্যে জায়গা নিয়ে কর্মীদের দুই দলের মধ্যে বচসা লেগে যায়।

অখিলেশের প্রথমদিনের যাত্রা লখনউ-এর ১০০ কিলোমিটার এবং পাশের উন্নাওতে হওয়ার কথা মার্সেডিজ রথে চড়ে। এই হাইটেক বাসেই লাগানো রয়েছে হাইড্রলিক লিফট। যার সাহায্যে রাস্তায় মানুষের উদ্দেশ্যে বক্তব্যও রাখবেন অখিলেশ। কিন্তু প্রথম দিনেই ধোকা দিয়ে দিল রথ। তাই পরিকল্পনা বদলে আপাতত হুড খোলা গাড়িতেই সফরে বেরিয়েছেন অখিলেশ।

মার্সেডিজ বাসটি ঠিক হয়ে গেলে ফের অখিলেশ সেই 'রথ'-এ করেই নিজের যাত্রাপথে এগিয়ে যাবেন অখিলেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+