Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২৪-এ বিজেপি নিষ্কণ্টক নয়, মমতার সমীকরণ মেনে নীতীশ-যোগে পোস্টার-স্লোগান অখিলেশের

বিজেপি ২০২৪-এর নির্বাচনের নিষ্কণ্টক নয়! মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে কলকাতায় একটি সমাবেশ থেকে বার্তা দিয়েছিলেন। অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির সীমাবদ্ধতা।

বিজেপি ২০২৪-এর নির্বাচনের নিষ্কণ্টক নয়! মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে কলকাতায় একটি সমাবেশ থেকে বার্তা দিয়েছিলেন। অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির সীমাবদ্ধতা। বিজেপি জোট ছেড়ে নীতীশ কুমার বলেছিলেন, জোট হলে বিজেপি ৫০-এর নীচে নামবে। এবার নীতীশের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ মেনে স্লোগান তুললেন অখিলেশ যাদব।

যদি আমরা মিলেমিশে লড়াই করি...

যদি আমরা মিলেমিশে লড়াই করি...

কলকাতার সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে যদি আমরা মিলেমিশে লড়াই করি, তবে বিজেপির ১০০ আসন কমে যাবে। এ জন্য তিনি সদ্য বিজেপি জোট ছেড়ে বেরিয়ে আসা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামও করেন। আর বলেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কথা।

বিজেপি-জোট ছেড়েই ফর্মুলা নীতীশের

বিজেপি-জোট ছেড়েই ফর্মুলা নীতীশের

এদিকে নীতীশ কুমার বিজেপি-জোট ছেড়েই ফর্মুলা দিয়েছিলেন বিজেপির আসন সংখ্যা ২০২৪-এর লোকসভায় ৫০-এর নীচে নামানোর। সেজন্যও তিনি বিরোধীদের একজোট হওয়ার কথা বলেছিলেন। শুধু বলেই তিনি ক্ষান্ত হননি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের সঙ্গে যেমন তিনি বৈঠক করেছিলেন। বৈঠক করেছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি-সব বিরোধী নেতৃত্বের সঙ্গেও। এবার যেমন বৈঠক করলেন অখিলেশ যাদবের সঙ্গে।

‘ইউপি প্লাস বিহার, গয়ি মোদী সরকার'

‘ইউপি প্লাস বিহার, গয়ি মোদী সরকার'

সম্প্রতি সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ও জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের বৈঠক হযেছে। সেই বৈঠক শেষে উত্তরপ্রদেশরে লখনউয়ে বড় বড় ব্যানার ও হোর্ডিং পড়েছে। সেখানে লেখা 'ইউপি প্লাস বিহার, গয়ি মোদী সরকার'। অর্থাৎ উত্তরপ্রদেশ আর বিহার মিলে গেলে মোদী সরকারের পতন হয়ে যাবে। উত্তরপ্রদেশের লখনউয়ের ওই ব্যানারে অখিলেশ যাদব ও নীতীশ কুমারের হাসি মুখে ছবি দেওয়া হয়েছে। এই স্লোগান তুলেছেন খোদ সপা সুপ্রিমো অখিলেশ।

উত্তরপ্রদেশজুড়ে প্রচার চালানোর পরিকল্পনা

উত্তরপ্রদেশজুড়ে প্রচার চালানোর পরিকল্পনা

নীতীশ কুমার দিল্লি সফরে অখিলেশ যাদবের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন। নীতীশ বিজেপির সঙ্গ ছাড়ার পর টুইট করে সেই সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছিলেন অখিলেশ যাদব। এবার দিল্লিতে বৈঠকের পর সমাজবাদী পার্টি নতুন স্লোগান আমদানি করেছে। লখনউয়ে সমাজবাদী পার্টির রাজ্য অফিসের বাইরে ওই ব্যানার লাগানো হয়েছে। অখিলেশ মনে করছেন, নীতীশ কুমার বিজেপির সঙ্গে ছাড়ায় উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির লাভ হবে। কারণ জেডিইউ, সপা বৃহত্তর জনতা পার্টির অংশ। সেই কারণে গোটা উত্তরপ্রদেশ এই প্রচার চালানোর পরিকল্পনা নিয়েছে সমাজাবাদী পার্টি।

২০২৪-এ বিজেপির একচ্ছত্র আধিপত্য থাকবে না

২০২৪-এ বিজেপির একচ্ছত্র আধিপত্য থাকবে না

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নীতীশের এই সিদ্ধান্ত বিজেপির ২০২৪-এর মিশনকে চ্যালেঞ্জিং করে তুলেছে। সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে একা সমাজবাদী পার্টি বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। এবার তারা বিজেপিকে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় মুখে ফেলে দেবে বলে আশাবাদী। ফলে ২০২৪-এ বিজেপি আর একচ্ছত্র আধিপত্য দেখাতে পারবে না।

উত্তরপ্রদেশ ও বিহারের আসন অঙ্ক

উত্তরপ্রদেশ ও বিহারের আসন অঙ্ক

উত্তরপ্রদেশ ও বিহার মিলিয়ে মোট ১২০টি লোকসভা আসন। বিজেপি তার মধ্যে শতাধিক আসনে জয়ী হয়েছিল ২০১৯-এ। উত্তরপ্রদেশের ৮০টির মধ্যে পেয়েছিল ৬৪টি পেয়েছিল বিজেপি-জোট। বিজেপি পেয়েছি ৬২টি জোটসঙ্গী এবং আপনা দল পেয়েছিল ২টি। আর বিহারে ৪০টির মধ্যে ৩৯টি জিতেছিল বিজেপি-জোট। বিজেপি পেয়েছিল ১৭টি, জেডিইউ ১৬টি এবং লোক জনশক্তি পার্টি ৬টি।

বিজেপির পতন প্রায় নিশ্চিত, যদি...

বিজেপির পতন প্রায় নিশ্চিত, যদি...

এখন অখিলেশ-নীতীশরা মনে করছেন এই আসনসংখ্যা তাঁদের দিকে সিংহভাগ চলে আসতে পারে। শুধু সঠিকভাবে জোট করতে হবে। বিরোধীদের এককাট্টা হতে হবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও শামিল বিজেপির আসনসংখ্যা তলানিতে নামানোর এই পরিকল্পনায়। মহারাষ্ট্রেও বিজেপি ধাক্কা খাবে এবার, মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে বিজেপির পতন প্রায় নিশ্চিত, শুধু ফর্মুলা মেনে কাজ করতে হবে, তাহলেই কেল্লাফতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+